ICC World Cup 2023: বিরাটে মজে পাক ক্রিকেটাররাও, মহারণের আগে কোহলির প্রশংসায় পঞ্চমুখ রিজওয়ানরা

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের অন্যতম সেরা ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দুই চির প্রতিপক্ষ দেশের ক্রিকেটের লড়াইয়ে উত্তাপ চরমে।বিরাট কোহলি মানেই রানের রাজা। কিং কোহ‌লি ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড গড়েন। প্রতিপক্ষ দলের নাম যদি পাকিস্তান হয় তবে কোহলি যেন থাকেন আগুনে মেজাজে। বিরাট আগ্রাসনকে সম্মানের সঙ্গে সমীহও করছেন পাকিস্তানী ক্রিকেটাররা।

অনেকেই বলেন পাকিস্তান দলও নাকি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি সমীহ করেন বিরাট কোহলিকে। ভয় পায় বললেও খুব একটা ভুল হবে না। আইসিসির মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠার ইতিহাস রয়েছে কোহ‌লির। পরিসংখ্যান সেই কথাই বলছে। মহারণ ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেটাররা জানালেন কোহ‌লিকে নিয়ে তাদের ম‌নোভাবের কথা।

ICC World Cup 2023 কোহলি

সম্প্রচারকারী চ্যানেনলে সাক্ষাতকারে বিরাট কোহলি প্রসঙ্গে পাক ক্রিকেটার ইমাম উল হক জানিয়েছেন, 'মাঠে কোহলির আগ্রাসী মানসিকতাই আমার সবথেকে ভালো লাগে। ও অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে অজিদেরই স্লেজিং করে। ২২ গজে ভয়ডরহী‌ন ক্রিকেট খেলেন বিরাট। এটাই সব থেকে ওর ভালো দিক।'
আরও এক পাক ক্রিকেটার শাদাব খান বলেন, 'ও নিজে একজন কিংবদন্তি। ওর নামের পাশে একাধিক রেকর্ড রয়েছে। কিন্তু ওর রানের ক্ষিদে এতটুকুও কমেনি। প্রতিটি ম্যাচে সমানভাবেই নিজেকে উজার করে দেন। দলের জয়ে অবদান রাখতে চান।'

পাক দলের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ মহম্মদ রিজওয়ান ব্যাখ্যা করেছেন‌ কেন দুনিয়ার অন্য সব ব্যাটসম্যানদের থেকে আলাদা কোহলি। রিজওয়া‌ন বলেন, 'বলটাকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখেন তারপর শটটা মারেন। শট মারার সময় কোহলি যে ফিনিশিং টাচটা দেন সেটা পৃথিবীর বাকি সব ব্যাটসম্যাি‌নদের থেকে আলাদা। এখা‌নেই কোহলি আমার চোখে বাকিদের থেকে আলাদা।'


কোহ‌লিকে বল করা কতটা কঠিন? এই প্রসঙ্গে পাক বোলার হ্যারিস রউফ বলেন, 'বিরাট বলটাকে দারুণভাবে বিচার করতে পারেন। অনেকটাই আগাম অনুমান করতে পারেন বলের চরিত্রটা কী হচে চলেছে। এটা ওর একটা আলাদাই ক্ষমতা আছে।'

ICC World Cup 2023

পাকিস্তানের বিপক্ষে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছেন বিরাট। সেখানে ৫৫.১৭ গড়ে ৬৬২টি রান করেছেন। তার মধ্যে রয়েছে ৩টি শতরান। একদিনের ক্রিকেটে কোহলির সর্বোচ্চ স্কোর ১৮৩-ও পাকিস্তানের বিপক্ষে। এরআগে শেষ আইসিসি ইভেন্টে অর্থ্যাত গত বছর টি২০ বিশ্বকাপে প্রায় একাই পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিয়েছিলে‌ন কোহলি। শনিবারের ম্যাচে আরও একবার বিরাট রূপকথার সাক্ষী থাকতে চলেছে মোতেরা? উত্তর দেবে সময়ই।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+