ICC World Cup 2023: ফুটবলের মতো ভিসা জট নেই ক্রিকেটে! বিশ্বকাপ খেলতে কবে ভারতে আসছে পাকিস্তান দল?
শেষ ল্যাপে এশিয়া কাপ। ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিশ্বকাপের। কয়েক সপ্তাহ পরেই ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসির একদিনের বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মেগা এই টুর্নামেন্ট। তবে তার আগে সব দলগুলিই প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপের মূল ফোকাসে আগামী ১৪ অক্টোবর ভারত পাক।
পাকিস্তান দলের ভারতে আসা নিয়ে কম জটিলতা হয়নি। দল পাঠানোর ক্ষেত্রে একাধিক শর্ত চাপিয়েছিল ইসলামাবাদ। কিন্তু সময়ের সঙ্গে সেই শর্তাবলীও ঠান্ডা ঘরে চলে গিয়েছে। এশিয়া কাপের সুপার ফোর থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। ফলে দেশেও ফিরে গিয়েছে বাবর আজমরা। কবে ভারতের বিশ্বকাপ খেলতে আসবে পাকিস্তান দল? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ইতিপূর্বে সাফ কাপে অংশ নিতে আসা পাকিস্তান ফুটবল দলকে ভিসা সমস্যার মুখে পড়তে হয়েছিল। ভারতের আসার ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রবল সমস্যায় পড়ে পাকিস্তানের ফুটবলাররা। এমনকি মুম্বই থেকে বেঙ্গালুরু আসতেও একাধিক সমস্যার মুখে পড়তে হয় পাক ফুটবল দলকে। আসলে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ে খেলাধুলার ক্ষেত্রেও।
তবে বাবর আজমদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইডের খবর অনুসারে পাকিস্তান ক্রিকেট দলের ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। আগামী ২৭ সেপ্টেম্বর ভারতে আসছে চলেছে পাকিস্তান দল। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে পাক দল দুবাই হয়ে ভারতে আসবে। আগামী ২৫ সেপ্টেম্বর পাকিস্তান দল দেশ ছাড়বে। সেখান থেকে তাঁরা প্রথমে যাবে দুবাই, সেখান থেকে সরাসরি হায়দরাবাদ আসবে।

বিশ্বকাপে ৬ অক্টোবর নেদারল্যান্ডেসর বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। তবে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড এবং ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান দল। দুটি ম্যাচই হায়দরাবাদে হবে।
বিশ্বকাপের আগে নাসিম শাহর চোট পাকিস্তান শিবিরে বিরাট ধাক্কা দিয়েছে। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ডান কাঁধে চোট পেয়েছিলেন নাসিম। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, বিশ্বকাপে প্রথম কয়েকটা ম্যাচে তাঁকে নাও পাওয়া যেতে পারে। তবে স্ক্যান রিপোর্ট আরও অস্বস্তিতে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।

চলতি এশিয়া কাপে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন নাসিম। ভারতীয় ব্যাটিংয়ের ৪৬তম ওভারে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর রিজার্ভ ডে-তেও তাঁকে বল হাতে মাঠে দেখা যায়নি। ফলে বেশ সমস্যায় পড়েছে পাক দল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications