ICC CWC 2023 Updates: হায়দরাবাদে পাকিস্তানের সামনে নেদারল্যান্ডস, বিশ্বকাপের ম্যাচের স্কোর ও টাটকা তথ্য জানুন

ICC CWC 2023 Updates: আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পরাস্ত হয়েছে নিউজিল্যান্ডের কাছে। আজ হায়দরাবাদে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান।

পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের স্কোর ও নানাবিধ তথ্যের পাশাপাশি ভারত-সহ অন্যান্য দেশের শিবির থেকে হাঁড়ির খবর জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

ICC CWC 2023 Updates: হায়দরাবাদে পাকিস্তানের সামনে নেদারল্যান্ডস

Oct 06, 2023, 8:10 pm IST

লড়াইয়ে ফিরল পাকিস্তান

লড়াইয়ে ফিরল পাকিস্তান
নেদারল্যান্ডস শুরুটা ভালো করলেও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে নেদারল্যান্ডস। ২৮ ওভারে স্কোর ৫ উইকেটে ১৩৭। বিক্রমজিৎ সিং করেন ৫২। বল হাতে চার উইকেট নেওয়ার পর অর্ধশতরান করে ব্যাট করছেন বাস ডি লিড। ম্যাক্স ও'ডাউড ৫, কলিন অ্যাকারম্যান ১৭, তেজা নিদামানুরু ৫, স্কট এডওয়ার্ডস ০ রানে আউট হয়েছেন। ২৭ ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট নেন হ্যারিস রউফ। পঞ্চম বলে স্লিপে ইফতিখার আহমেদ সহজ ক্যাচ না ফস্কালে আরও বিপদে পড়ত ডাচরা।
Oct 06, 2023, 6:53 pm IST

শনিবার জোড়া ম্যাচ

শনিবার জোড়া ম্যাচ
বিশ্বকাপে কাল রয়েছে ২টি ম্যাচ। সকাল সাড়ে ১০টা থেকে ধরমশালায় মুখোমুখি হবে আফগানিস্তান-বাংলাদেশ। বেলা ২টো থেকে দিল্লিতে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা দ্বৈরথ।
Oct 06, 2023, 5:53 pm IST

৫০ ওভারও টিকল না পাকিস্তান, ডাচদের চাই ২৮৭

৫০ ওভারও টিকল না পাকিস্তান, ডাচদের চাই ২৮৭
পাকিস্তানকে ৪৯ ওভারে ২৮৬ রানে অল আউট করে দিল নেদারল্যান্ডস। মহম্মদ রিজওয়ান ও সাউদ সাকিল- দুজনেই সর্বাধিক ৬৮ রান করেন। বাস ডি লিডি ৬২ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। কলিন অ্যাকারম্যান ২টি, আরিয়ান দত্ত, লোগান ভ্যান বিক ও পল ভান মিকেরেন একটি করে উইকেট নিয়েছেন।
Oct 06, 2023, 5:18 pm IST

এক ওভারে জোড়া উইকেট

৪৪তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে শাদাব খান (৩৪ বলে ৩২) ও হাসান আলিকে ফেরালেন বাস ডি লিডি। তিনি এখনও অবধি চার উইকেট নিয়েছেন।
Oct 06, 2023, 4:34 pm IST

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্বস্তিতে পাকিস্তান

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্বস্তিতে পাকিস্তান
হায়দরাবাদে নেদারল্যান্ডস বোলারদের দাপট। পাকিস্তান অস্বস্তিতে। ৩২ ওভারে ১৮৮ রান তোলার ফাঁকে ছয় উইকেট হারাল বাবর আজমের দল। মহম্মদ রিজওয়ান ও সাউদ সাকিল দুজনেই ৬৮ রান করেন। ফখর জামান ১২, ইমাম উল হক ১৫, বাবর আজম ৫, ইফতিখার আহমেদ ৯ রান করে আউট। মহম্মদ নওয়াজ ও শাদাব খান এখন ক্রিজে।
Oct 06, 2023, 2:52 pm IST

চাপে পাকিস্তান

হায়দরাবাদে পাকিস্তানকে চাপেই রাখল নেদারল্যান্ডস। ১১ ওভারে পাকিস্তান ৩ উইকেটে ৫৩। ওপেনার ফখর জামান ১৫ বলে ১২ ও ইমাম উল হক ১৯ বলে ১৫ রান করেন। অধিনায়ক বাবর আজম ১৮ বলে ৫ রান করে প্যাভিলিয়নে। মহম্মদ রিজওয়ান ৯ ও সাউদ শাকিল ১০ রানে অপরাজিত। লোগান ভান বিক, কলিন অ্যাকারম্যান ও পল ভান মিকেরেন একটি করে উইকেট নিয়েছেন।
Oct 06, 2023, 2:17 pm IST

নেদারল্যান্ডসের একাদশ

নেদারল্যান্ডসের একাদশ
নেদারল্যান্ডস- বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন একারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), সাকিব জুলফিকার, লোগান ভান বিক, রোলফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভান মিকেরেন।
Oct 06, 2023, 1:43 pm IST

পাকিস্তানের একাদশ

পাকিস্তানের একাদশ
পাকিস্তান- ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।
Oct 06, 2023, 1:34 pm IST

টস জিতল নেদারল্যান্ডস

হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিল নেদারল্যান্ডস।
Oct 06, 2023, 1:20 pm IST

বাবর নজিরের সামনে

পাকিস্তানের যে ক্রিকেটাররা এখনও খেলছেন তাঁদের মধ্যে প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে ৫০০ রান করতে বাবর আজমের প্রয়োজন ২৬ রান।
Oct 06, 2023, 1:18 pm IST

নেদারল্যান্ডস তৃতীয় জয়ের লক্ষ্যে

পাকিস্তানকে কখনও হারাতে পারেনি ডাচরা। নেদারল্য়ান্ডস বিশ্বকাপে মোট ১৫টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে মাত্র ২টিতে। শেষ জয় এসেছিল ২০০৭ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে।
Oct 06, 2023, 1:13 pm IST

প্রথম ম্যাচের পরিসংখ্যান

শেষ দুটি বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেছিল পাকিস্তান। শেষ পাঁচটি বিশ্বকাপে এমন হয়েছে চারবার।
Oct 06, 2023, 1:11 pm IST

উপ্পলে পাকিস্তান-নেদারল্যান্ডস

হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান খেলতে নামছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+