ICC World Cup 2023: কলকাতায় কোন রেস্তরাঁ বিরিয়ানির স্বাদে মজে বাবররা? খাদ্য রসিকদের জন্য রইল ঠিকানা
মঙ্গলবার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নাদমছে পাকিস্তান দল। এই ম্যাচ বাবর আজমদের কাছে বিশ্বকাপে টিকে থাকার লড়াই। কোনওরকম অঘটন ঘটলেই কাপযুদ্ধ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তান দলের। কিন্তু ডু অর ডাই ম্যাচের আগেও কলকাতার বিরিয়ানির স্বাদে মজে পাক ক্রিকেটাররা। হায়দরাবাদের পর কলকাতাতেও বিরিয়ানি কাবাবে মজে বাবর-রিজওয়ানরা।
কলকাতায় এসেই পাঁচতারা হোটেলের খাবার পছন্দ হয়নি বাবরদের। ফলে অনলাইনে থেকে নানাবিধ সুস্বাদু খাবার অর্ডার করে পাকিস্তান ক্রিকেট দল মহাভোজ শুরু করেছে বলে খবর পাওয়া গিয়েছে। কিন্তু জানেন কী পাকিস্তান দলের জন্য বিরিয়ানি-কাবাব-চাপ টিম হোটেলে গিয়েছেন কোনও হোটেল থেকে? নাম শুনলে অবাক হবেন আপনিও।

কিন্তু শহরে এত বিখ্যাত রেস্টুরেন্ট থাকতে কেন তারা এই নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর অবশ্য খুবই সহজ। পাকিস্তান দলের ক্রিকেটার ও বেশিরভাগ সাপোর্ট স্টাফ মুসলিম। সেই রীতি অনুসারে তাদের হালাল রেস্তোরাঁ থেকে খাবার খাওয়া নির্দেশ থাকে৷ তাই পার্ক সার্কসের জম জমের ভাগ্যেই শিকে ছেঁড়ে৷

দোকানের মালিকের কথায়, 'রবিবার সন্ধ্যা সাতটার কিছু পরে অনলাইনে তিন প্লেট বিরিয়ানি, কাবাব এবং চাপের অর্ডার আসে। আমাদের কোনও ধারণাই ছিল না এই অর্ডারটি এসেছে পাকিস্তান দলের পক্ষ থেকে। আশা করছি আমাদের দোকানের খাবার তাদের ভালো লেগেছে তাঁদের। কলকাতায় ভিন দেশের নাগরিকরা এলে আমাদের দোকানে আসেন ভালো খাবারের স্বাদ নিতে। কলকাতার বিরিয়ানির একটা নিজস্ব স্টাইল আছে, যেটা সারা বিশ্বে বিখ্যাত।'













Click it and Unblock the Notifications