ICC World Cup 2023: কঠিন অঙ্ক মাথায় ‌নিয়েই ইডেনে ব্রিটিশ বধের প্রস্তুতি বাবরদের, শহরে এল ইংল্যান্ড দলও

খাতায় কলমে বা সম্ভাবনার বিচারে অঙ্ক যতই কঠিন হোক। ইংল্যান্ডের ম্যাচের প্রস্তুতিতে খামতি নেই পাকিস্তান দলের। বুধবারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেনে অনুশীলন করল পাকিস্তান দল। বুধবার পাক দলের অনুশীলনে সবাই আসেনি। ইমাম সহ কয়েকজন অনুপস্থিত ছিলেন। তবে এদিন সন্ধ্যায় দলের সবাই অনুশীলনে আসেন। ঘণ্টাখানেক নেটে পুরো দমে ব্যাটিং-বোলিং অনুশীলন করেন বাবর আজম- শাহিন শাহ আফ্রিদিরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাধ ইডেনে আসে পাকিস্তানের টিম বাস। বাবর আজমদের দেখতে ক্লাব হাউসের সামনে সমর্থকদের উৎসাহ ছি‌ল চোখে পড়ার মতোই। ইডেনে এসে সোজা মাঠে চলে যায় পাকিস্তান দল। সেখানে দীর্ঘক্ষণ ধরেই চলল অনুশীল‌ন। এরইমধ্যে পাক শিবিরে চলে আসে‌ নিউজিল্যান্ডের জয়ের খবর। ফলে কিছুটা হলেও তা ধাক্কা দেয় পাক দলকে। কারণ নিউজিল্যান্ডের জয়ে বাবরদের সেমির অঙ্ক কেসি ‌নাগের থেকেও কঠিন হয়ে গেল।

ICC World Cup 2023

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার একটি শপিং মলে যান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গত ৫ নভেম্বরই কলকাতায় পা রেখেছে পাক দল। এই সময়ে পাক দলকে কখনও দেখা গিয়েছে গলফ খেলতে আবার কখনও গোটা দল শপিং মলেও যান। তবে বুধবার থেকে পুরোমাত্রায় অনুশীলন শুরু করে দিয়েছে পাকিস্তান দল।

বর্তমানে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ ‌নম্বরে রয়েছে পাকিস্তান দল। শেষ ম্যাচে শনিবার ব্রিটিশদের বিরুদ্ধে বিরুদ্ধে জিতলে পাক দলের পয়েন্টও হবে ১০। কিন্তু সমস্যা অন্য জায়গায়। পাকিস্তানের রানরেট প্লাস ০. ০৩৬। এই পরিস্থিতিতে সেমিফাইনালে যেতে হলে শনিবার ইডেনে পাকিস্তানকে অসম্ভবকে সম্ভব করতে হবে।

এরইমধ্যে বৃহস্পতিবার ইডেনে দেখা গেল এক বাবর ভক্তকে। হাওড়া থেকে আগত এই ক্রিকেটপ্রেমীর পোষাকে দেখাল বিরাট এবং বাবরের ছবি। কিন্ত আহমেদাবাদ বিরাট-বাবরদের ম্যাচ দেখলেও কলকাতার সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় চলে এল ইং‌ল্যান্ড দলও। তাঁর ইতিমধ্যেই কাপযুদ্ধ থেকে বিদায় নিয়েছে। তবু শেষ ম্যাচে সম্মান রক্ষার লড়াই ব্রিটিশদের। নিউজিল্যান্ডের জয়ের পর শনিবারে ইডেনের ম্যাচে কিছু হলেও ভাটার টান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+