ICC CWC 2023: ভারতের কাছে হারের ধাক্কায় গৃহযুদ্ধ পাকিস্তান শিবিরে! অস্ট্রেলিয়া ম্যাচে বাবর ছাঁটলেন ডেপুটিকেই

ICC CWC 2023: ভারতের কাছে হারের ধাক্কা পাকিস্তানের পক্ষে কাটিয়ে ওঠা যে সহজ হবে না, তেমনটা আগেই বলেছিলেন বিশেষজ্ঞরা। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তারই ইঙ্গিত মিলল।

বিশ্বের ১ নম্বর দলের কাছে নাস্তানাবুদ হওয়ার পর বড়সড় পদক্ষেপের পথে হাঁটল পাকিস্তান। ছেঁটে ফেলা হলো বাবরের ডেপুটিকেই।

ICC CWC 2023: ভারতের কাছে হারের ধাক্কায় গৃহযুদ্ধ পাকিস্তানে!

বিশ্বকাপে পাকিস্তান দলের সহ অধিনায়ক শাদাব খান। এশিয়া কাপের ম্যাচে মুলতানে নেপালের বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন। তারপর থেকেই একেবারেই ফর্মে নেই। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ৭১ রান খরচ করে একটি উইকেট পেয়েছিলেন। চলতি বিশ্বকাপে রোহিতদের বিরুদ্ধেও তিনি উইকেট পাননি।

নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি করে উইকেট পান। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শাদাবকে প্রথম একাদশের বাইরে পাঠিয়ে দিল পাকিস্তান। তাঁর বদলে নেওয়া হয়েছে উসামা মীরকে। বাবরের কথায়, আগের ম্যাচে আমরা প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারিনি। সে কারণেই কিছু ক্ষেত্রে সংশোধন করা হচ্ছে।

প্রথমদিকে দ্রুত কয়েকটি উইকেট তোলার লক্ষ্যে আলাদা কম্বিনেশন নিয়ে নামার কথা উঠে এসেছে বাবরের বক্তব্যে। ফলে বোঝাই যাচ্ছে ফর্মের কারণেই শাদাবকে বাদ দিয়েছেন বাবররা। উল্লেখ্য, এশিয়া কাপের বিপর্যয়ের পরেও দলের কয়েজন সিনিয়রের পারফরম্যান্স নিয়ে অসন্তু্ষ্ট ছিলেন বাবর। সেবার অবশ্য জল বেশিদূর গড়ায়নি।

ICC CWC 2023: ভারতের কাছে হারের ধাক্কায় গৃহযুদ্ধ পাকিস্তানে!

শাদাবের জায়গায় লেগ স্পিনার উসামা মীরকে খেলানো হচ্ছে। তিনি প্রস্তুতি ম্যাচে ছন্দে ছিলেন, আজ বিশ্বকাপ অভিষেক হলো। এশিয়া কাপের পারফরম্যান্সের পর শাদাবকে বিশ্বকাপের দলে রাখা নিয়ে জলঘোলা হচ্ছিল। কিন্তু নির্বাচকরা তাঁর পাশে থেকে সহ অধিনায়ক পদে রেখে দেন। কিন্তু ভারতের কাছে পরাজয়ের পরই বাদ পড়লেন শাদাব, যা তাৎপর্যপূর্ণ।

পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াকার ইউনিস অবশ্য শাদাবকে বাদ দেওয়ার সিদ্ধান্তে দোষের কিছু দেখছেন না। তাঁর কথায়, যখন কেউ ভালো বোলিং করতে পারেন না, তখন তা ভেবে দেখার মতো বিষয়। এই পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারকে দলে আনা হলে ক্ষতি নেই। উসামা ভালো লেগ স্পিনার, গুগলি দিতে পারেন, লম্বা হওয়ায় অতিরিক্ত বাউন্স আদায় করতে পারবেন।

ইউনিস মনে করেন, চিন্নাস্বামীর পিচে খুব বেশি বল না ঘুরলেও অতিরিক্ত বাউন্সে বাজিমাত করতে পারেন উসামা। তবে পাকিস্তানের বিরুদ্ধে বড় রানের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া। ১৫ ওভারে বিনা উইকেটে স্কোর ১২৮। প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৮২। ১২.৩ ওভারে ১০০ রান আসে। ডেভিড ওয়ার্নার ৪৭ বলে ৬৩ ও মিচেল মার্শ ৪৩বলে ৫৬ রানে ক্রিজে। মীর ৩ ওভারে ২২ রান দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+