ICC World Cup 2023: মাঠের বাইরেও রেকর্ড গড়ল পাকিস্তান-দঃআফ্রিকা ম্যাচ, দলের লজ্জার মধ্যেই নজির গড়লেন শাহিন

টি২০ ক্রিকেটে ধামাকার যুগে অনেকেই একদিনের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি বিশ্বকাপের ম্যাচে গ্যালারিতে দর্শক সংখ্যা কম হওয়ার জন্যও গেল গেল রবও উঠেছিল। কিন্তু গ্রুপ লিগের চিত্রনাট্য একটু টানটান হতেই আবার যেন চেনা ছন্দ ফিরে পাচ্ছে বিশ্বকাপ।আর শুক্রবারের দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ম্যাচ তো ওয়েব সিরিজের থ্রিলারকেও হার মানালো।

বিশ্বকাপের শুরু থেকে এখনও পর্যন্ত অনেক ম্যাচই হয়েছে। হার-জিত, রেকর্ড, মাইলস্টোনও হয়েছে। কিন্তু এমন টানটান ম্যাচ দেখা যায়নি। পেণ্ডুলামের মতোই দুলল ম্যাচের ভাগ্য। কখনও পাকিস্তানের দিকে কখনও আবার প্রোটিয়াদের দিকে। শেষ পর্যন্ত ১ উইকেটে ম্যাচ জিতে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকাই।

ICC World Cup 2023

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার পর পর চার ম্যাচে হারল পাকিস্তান। অবশ্যই লজ্জার রেকর্ড পাকিস্তানের জন্য। তবে মাঠের বাইরে আরও একটা রেকর্ড হল।এই ম্যাচে একটা সময় ২.৩ কোটি মানুষ হটস্টারে খেলাটি দেখেন। তারফলে মোবাইলে ওটিটি প্ল্যাটফর্মে এই ম্যাচ একটা সময় ভিউয়ারশিপে রেকর্ড গড়ে। ভারতীয় দলের বাইরে কোনও দলের খেলায় এই পরিমাণ ভিউয়ারশিপ হল।

২২ অক্টোবর ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচও ইতিহাস সৃষ্টি করেছে। সেই ম্যাচেও রেকর্ড পরিমাণ ভিউয়ারশিপ হয় ওটিটি মাধ্যমে। কিন্তু চূড়ান্ত রেকর্ড করে বিরাট কোহলি যখন ব্যাট করতে নামে। সেই সময় দর্শক সংখ্যা ছিল ৪ কোটি। ভারত পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপ ছিল ৩.৫ কোটি। অর্থ্যাত হটস্টারের দর্শক সংখ্যার নিরিখে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দেয় এই ম্যাচ।


গত ১৪ অক্টোবর আমেদাবাদে ভারত-পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচ হটস্টার প্ল্যাটফর্মে একটা সময় ভিউয়ারশিপ ছি‌ল ৩ কোটি ১০ লক্ষ। তবে ভারতীয় দলের বাইরে কোনও ম্যাচে এমন ভিউয়ারশিপ ছিল না। যা হয়েছিল সেই ম্যাচে।

ICC World Cup 2023

দল লজ্জার রেকর্ড গড়লেও একমাত্র সফল শাহিন শাহ আফ্রিদি। এই ম্যাচে তিন উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় চলে এলেন আফ্রিদি। অ্যাডাম জাম্পা, মার্কো জানসেনের মতোই আফ্রিদির নামের পাশেও ১৩ উইকেট।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+