ICC World Cup 2023: ইংল্য়ান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু নিউজিল্যান্ডের, ফিট নন দুই তারকা

ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। যদিও কিউয়ি শিবির পাচ্ছে না দুই তারকাকে। ফলে ১৩ জনের মধ্যে থেকেই বাছতে হবে একাদশ।

২০১৯ সালের বিশ্বকাপে বেশি বাউন্ডারি মারার নিরিখে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। শেষ চারটি বিশ্বকাপের চারটিতেই সেমিফাইনাল খেলেছে কিউয়িরা। যার মধ্যে শেষ দু-বার ফাইনাল খেলেছে।

ICC World Cup 2023: ইংল্য়ান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু নিউজিল্যান্ডের

অধিনায়ক কেন উইলিয়ামসন দুটি প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও এখনও পুরোপুরি ফিট নন। চিম সাউদিও চোট সারিয়ে খেলার মতো জায়গায় আসেননি বলে জানিয়েছেন টম লাথাম। প্রস্তুতি ম্যাচের পাশাপাশি এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিনিই কিউয়িদের নেতৃত্ব দেবেন। সাউদির ডান হাতের বুড়ো আঙুলে চোট লেগেছিল। অস্ত্রোপচারও হয়।

আইপিএলের সময় চোট পান উইলিয়ামসন। তাঁরও অস্ত্রোপচার হয়। দুজনেই দ্রুত চেনা ছন্দে মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী লাথাম। সম্প্রতি ইংল্যান্ডের কাছে সিরিজে পরাস্ত হয়েছে কিউয়িরা। চার বছর আগে বিশ্বকাপ ফাইনালের কথাও মাথায় রাখছে না নিউজিল্যান্ড। লাথাম জানিয়েছেন, সেরা ব্র্যান্ডের ক্রিকেট খেলাই তাঁদের মূল লক্ষ্য।

ইংল্যান্ডের সঙ্গে ভারতের কন্ডিশনের আকাশ-পাতাল ফারাক। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে ভালো খেলে জয় ছিনিয়ে নেওয়াই পাখির চোখ নিউজিল্যান্ডের। গত দুটি বিশ্বকাপের ফাইনালিস্টদের এবারও বেশিরভাগ বিশেষজ্ঞ ফেভারিট বলে মনে করছেন না। যদিও তাতে খুব একটা পাত্তা দিচ্ছেন না লাথাম।

ICC World Cup 2023: ইংল্য়ান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু নিউজিল্যান্ডের

লাথাম সাফ বলেন, ফেভারিট কে ভাবল তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। প্রতিটি দলের নিজস্ব ঘরানার ক্রিকেট রয়েছে। আমরা যদি নিজেদের ঘরানার ক্রিকেট খেলতে পারি, সকলে নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে যে কোনও দিনেই আমাদের হারানো সহজ হবে না। কে কাকে এগিয়ে রাখছে তা নিয়ে চিন্তিতই নন দল।

নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন ঘটানোই ফোকাস নিউজিল্যান্ডের। আপাতত ধারাবাহিকতা বজায় রেখে শেষ চারের জায়গা নিশ্চিত করতে চান লাথামরা। উইলিয়ামসনের অস্ত্রোপচার হয়েছে ৬ মাস। প্রস্তুতি ম্যাচে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ৫৪ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেন ৩৭। ভালো ব্যাটিং করছেন। মাঠে সময় কাটিয়েছেন। ফলে উইলিয়ামসন দ্রুতই খেলার জায়গায় চলে আসবেন বলেই বিশ্বাস লাথামের।

আজ সকালে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন সেরেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০টি দেশের অধিনায়ককে নিয়ে হওয়া ক্যাপ্টেন্স মিটে অবশ্য হাজির ছিলেন উইলিয়ামসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+