ICC CWC 2023: পাঁচে পাঁচের সঙ্গে ছয়ে ছয়ও চাইছে নিউজিল্যান্ড, ২০ বছর আইসিসি ইভেন্টে বারবার হার ভারতের

ICC World Cup 2023: ২০০৩ সালের বিশ্বকাপেই শেষবার নিউজিল্যান্ডকে হারাতে পেরেছিল ভারত। এরপর বিগত ২০ বছরে আইসিসি ইভেন্টে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই মেন ইন ব্লু পরাস্ত হয়েছে কিউয়িদের বিরুদ্ধে।

দেশের মাটিতে বিশ্বকাপে অবশ্য দুটি সাক্ষাতেই নিউজিল্যান্ড বধ সেরেছিল, তবে সেটা ১৯৮৭ সালে। কাল ধরমশালায় নামার আগে তাই ভারতের খচখচানিটা থাকছেই। চলতি বিশ্বকাপে দুই দলই চাইবে পাঁচে পাঁচ করতে। নিউজিল্যান্ড চাইবে ছয়ে ছয়ও।

ICC CWC 2023: পাঁচে পাঁচের সঙ্গে ছয়ে ছয়ও চাইছে নিউজিল্যান্ড

আইসিসি ইভেন্টে কিউয়িদের বিরুদ্ধে ভারতের সর্বশেষ পরাজয় ২০২১ সালের টি ২০ বিশ্বকাপে। ৩১ অক্টোবর টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ভারত ৭ উইকেটে ১১০ রান করে। জবাবে ৩৩ বল বাকি থাকতেই ৮ উইকেটে জেতে কিউয়িরা। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নেন। ম্যাচের সেরা হন ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেওয়া ইশ সোধি।

তার আগে ওই বছরই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ড রিজার্ভ ডে-তে ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। প্রথম দেশ হিসেবে জেতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব। বৃষ্টিবিঘ্নিত টেস্ট জিতে। ব্যাটিং সহায়ক পরিবেশে ভারতের দ্বিতীয় ইনিংস ১৭০ রানে শেষ হয়। এরপর প্রয়োজনীয় রান তুলে ফেলে কিউয়িরা।

ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন কাইল জেমিসন। দ্বিতীয় ইনিংসে টিম সাউদি চারটি ও ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট নেন। জেমিসন ২টি ও নিল ওয়াগনার একটি উইকেট নেন। অর্ধশতরান হাঁকিয়ে নিউজিল্যান্ডকে জিতিয়ে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। রস টেলর ৪৭ রানে অপরাজিত ছিলেন।

২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৯ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সামনে শুরুতেই অসহায় আত্মসমর্পণ করে ভারত। পাঁচ রানের মধ্যে তিনটি ও ২৪ রানে চারটি উইকেট পড়ে গিয়েছিল। এরপর রবীন্দ্র জাদেজা ৫৯ বলে ৭৭ করেন। মহেন্দ্র সিং ধোনিও অর্ধশতরান করেন।

তবে ধোনির রান আউট-সহ ফের কয়েকটি উইকেট পড়ায় ৪৯ ওভারে ভারত ২২১ রানে গুটিয়ে যায়। এই ম্যাচটি ছিল ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ICC CWC 2023: পাঁচে পাঁচের সঙ্গে ছয়ে ছয়ও চাইছে নিউজিল্যান্ড

২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে দেশের মাটিতে ভারত পরাস্ত হয়েছিল নিউজিল্যান্ডের কাছে। নাগপুরে নিউজিল্যান্ড ৩৫ রানে তিন উইকেট হারানোর পরও পৌঁছেছিল ৭ উইকেটে ১২৬ রানে। এরপর ভারতের ইনিংস গুটিয়ে যায় ৭৯ রানে, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি। মিচেল স্যান্টনার ৪ উইকেট নেন ১১ রান দিয়ে।

২০০৭ সালে টি ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। একমাত্র ম্যাচ হেরেছিল সেই নিউজিল্যান্ডের কাছেই। জোহানেসবার্গে কিউয়িরা প্রথমে ব্যাট করে ১৯০ রান তোলে। জবাবে ভারত ৯ উইকেটে ১৮০ রানেই থেমে যায়। পরাজয় ১০ রানে। ড্যানিয়েল ভেত্তোরি ২০ রান দিয়ে চার উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+