ICC World Cup 2023: নিউজিল্যান্ড বিশ্বকাপে বেকায়দায় অধিনায়ককে নিয়েই! উদ্বোধনী ম্যাচে কেন নেই উইলিয়ামসন?

ICC World Cup 2023: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৫ অক্টোবর আমেদাবাদে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ২০১৯ সালের বিশ্বকাপে কিউয়িদের হারিয়েই কাপ জিতেছিল থ্রি লায়ন্স।

যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে। এখনও পুরো ফিট না হওয়ায় এই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক কেন উইলিয়ামসন।

ICC World Cup 2023: নিউজিল্যান্ড বিশ্বকাপে বেকায়দায় অধিনায়ককে নিয়েই!

হাঁটুতো অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কিউয়ি অধিনায়ক। আজ হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। এই ম্যাচে কেন উইলিয়ামসন শুধু ব্যাটিং করবেন বলে জানা যাচ্ছে। ফিল্ডিং করবেন না। যদিও সোমবার তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি ব্যাটিং ও ফিল্ডিং দুটোই করবেন।

নিউজিল্যান্ড হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, কেনের মাঠের ফেরার বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে না। তাঁর আরোগ্যলাভের বিষয়টি আমরা পর্যবেক্ষণেই রেখেছি। আন্তর্জাতিক ক্রিকেটে একজন ক্রিকেটারের যে সব বিষয়গুলির উপর জোর দিতে হয় তার সবগুলিই কেনের এখন সামলে নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

ICC World Cup 2023: নিউজিল্যান্ড বিশ্বকাপে বেকায়দায় অধিনায়ককে নিয়েই!

উইলিয়ামসন পুরো ম্যাচ ফিট হলে তবেই তাঁকে খেলাবে বলে জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। রিহ্যাবের মাধ্যমে কেনের ফিটনেসের বিষয়টি প্রতিদিনই খতিয়ে দেখা হচ্ছে। আইপিএলের উদ্বোধনী ম্যাচে উইলিয়ামসন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। অস্ত্রোপচার হয়। ইংল্যান্ডে নিউজিল্যান্ড দলের সঙ্গেই ছিলেন, সেখানেও রিহ্যাব চলতে থাকে।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট চলছে উইলিয়ামসনের। প্রতিদিনই কিছু না কিছু লোড বাড়ানো হচ্ছে। আপাতত স্থির রয়েছে, উইলিয়ামসন নন, দুটি প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের উদ্বোধনী ম্য়াচে লাথামই দলকে নেতৃত্ব দেবেন। ৯ অক্টোবর নেদারল্যান্ডস ম্যাচের আগে কেন উইলিয়ামসন ফিট হয়ে যাবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+