ICC World Cup 2023: ডাচদের লড়াই ব্যর্থ, দ্বিতীয় ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড
বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ৯৯ রানে জয় তুলে নিল কিউয়িরা। বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও পুরোপুরি ফিট না হওয়ায় খেলেননি কেন উইলিয়ামসন।
ইংরেজ বধ করার পর দ্বিতীয় ম্যাচে ডাচদের বিরুদ্ধে বড় রান তুলল কিউয়িরা। হায়দরাবাদে সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারল না নেদারল্যান্ডস। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ডাচরা। কিন্তু তা বুমেরাং হয়ে গেল। কিন্তু সেই সিদ্ধান্ত খুব একটা কার্যকরী হল না। ওপেনিং জুটিতে দলকে ভাল শুরু দেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। তবে গত ম্যাচে শতরানকারী কনওয়ে এই ম্যাচে বড় রান পেলেন না।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান তুলল নিউজিল্যান্ডব্ল্যাক ক্যাপসদের হয়ে তিন ব্যাটসম্যান অর্ধশতরান করলেন। ইয়ং ৭০, রাচিন ৫১, ল্যাথাম ৫৩ রান করেন। শেষ দি্কে নেমে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন মিচেল স্যান্টানার। তাঁর ১৭ বলে ৩৬ রানের ইনিংসের সৌজন্যে ৩০০ রানের গণ্ডি পার করতে সচেষ্ট হয় কিউয়িরা। নেদারল্যান্ডসের হয়ে আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, রোলফ ভ্যান ডার মারওয়ে দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি কমলা বাহিনির। ২১ রানের মাথায় ভেঙে যায় ওপেনিং জুটি। হেনরির বলে ২০ বলে ১২ রান করেই আউট হলেন বিক্রম সিং। প্রথম উইকেট হারাল নেদারল্যান্ডস। ১৬ রান করে ফিরে যান ম্যাক্সও।


কিউয়িদের হয়ে ৫৯ রানে ৫ উইকেট নিলেন স্যান্টানার। ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন স্যান্টানার। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে কিউয়ি তারকা বলেন, 'আইপিএল খেলার সৌজন্যে ভারতের পিচ এবং উইকেটের চরিত্র গুলো আমি জানি। এখানে খেলার তাই কিছুটা সুবিধা পেয়েছি। জুটি ভাঙাটা আমার কাছে কঠিন চ্যালেঞ্জ ছিল।'
পর পর দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল নিউজিল্যান্ড। সঙ্গে লিগ টেবলের অবস্থানও।












Click it and Unblock the Notifications