ICC World Cup 2023: বিশ্বকাপে কোহলি-নবীন বিরাট দ্বৈরথ! আফগানিস্তান ২ বছর পর ওডিআই দলে ফেরাল তারকা পেসারকে

ICC World Cup 2023: বিরাট কোহলি বনাম নবীন উল হক, এবারের আইপিএলে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে এটি ছিল প্রথম দিকে। মাঠে বাকযুদ্ধ, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে সেই দ্বৈরথের আঁচ।

বিশ্বকাপেও এবার কোহলি-নবীন দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। দুই বছর পর ওডিআই দলে পেসার নবীনকে ফেরাল আফগানিস্তান।

ICC World Cup 2023: বিশ্বকাপে কোহলি-নবীন বিরাট দ্বৈরথ!

২০২১ সালের জানুয়ারিতে শেষবার একদিনের আন্তর্জাতিক খেলেছেন নবীন। গত বছর জানুয়ারিতে তিনি জানিয়েছিলেন, ৫০ ফরম্যাট থেকে সাময়িক বিরতি নিতে চান। তবে বিশ্বকাপে তাঁকে দলে রাখা হবে কিনা তা নিয়ে চর্চা চলছিল। এশিয়া কাপের দলে নবীন ছিলেন না। ফিটনেসজনিত কারণে তিনি দেশের হয়ে কয়েকটি সিরিজে খেলতেও পারেননি।

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ভালো বোলিং করেছেন নবীন। ভারতেই হবে বিশ্বকাপ। তাতে নবীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে আফগানিস্তান। ৭টি ওডিআইয়ে নবীনের উইকেট রয়েছে ১৪টি, টি ২০ আন্তর্জাতিকে ৩৪টি। বিশ্বকাপের দলে নবীন ছাড়াও যে পেসাররা রয়েছেন তাঁরা হলেন ফজলহক ফারুকি, আবদুল রহমান ও আজমাতুল্লাহ ওমরজাই।

ICC World Cup 2023: বিশ্বকাপে কোহলি-নবীন বিরাট দ্বৈরথ!

গত মাসে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে ওমরজাইয়ের চোট লেগেছিল। সাইড স্ট্রেইনের কারণে মাঠের বাইরে ছিলেন, এশিয়া কাপে খেলতে পারেননি। আফগানদের স্পিন বিভাগও বেশ সমীহযোগ্য। রশিদ খান ছাড়াও রয়েছেন মহম্মদ নবি, মুজিব উর রহমান ও নূর আহমেদ। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন করিম জানাত ও মহম্মদ সালিম।

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ রয়েছেন টপ অর্ডারে। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি চারে নামবেন। মিডল অর্ডারের ভরসা নাজিবুল্লাহ জাদরান। এশিয়া কাপের দলে থাকা অলরাউন্ডার গুলাবদিন নঈব ও শরাফুদ্দিন আশরাফকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। পাকিস্তান সিরিজের দলে থাকা ফরিদ আহমেদও রয়েছেন রিজার্ভ ক্রিকেটারদের তালিকায়।

৭ অক্টোবর ধরমশালায় বাংলাদেশ ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আফগানিস্তান। ২৯ সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা ও ৩ অক্টোবর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান।

আফগানিস্তানের বিশ্বকাপ দল- হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, রিয়াজ হাসান, মহম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, আবদুল রহমান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, নবীন উল হক। রিজার্ভ- গুলাবদিন নঈব, শরাফুদ্দিন আশরাফ, ফরিদ আহমেদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+