Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপ খেলা হবে না পাক পেসার নাসিমের, চোট সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড

ICC World Cup 2023: এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা চোটের কারণে পাচ্ছে না মাহিশ থিকশানাকে। ভারতের অক্ষর প্যাটেলও চোট পেয়েছেন, ফলে আজ শ্রীলঙ্কায় পৌঁছেছেন ওয়াশিংটন সুন্দর।

বিশ্বকাপের আগে বিশ্বের নানা প্রান্তে চলতে থাকা আন্তর্জাতিক ক্রিকেটে চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়া ক্রিকেটারদের তালিকা দীর্ঘায়িত হচ্ছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড শিবিরেও তাই দুশ্চিন্তা বাড়ছে।

ICC World Cup 2023: বিশ্বকাপ খেলা হবে না পাক পেসার নাসিমের

পাকিস্তানের পেসার নাসিম শাহ ডান কাঁধে চোট পান সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন। যার জেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। দুবাইয়ে স্ক্যানে দেখা গিয়েছে চোট গুরুতর। যার ফলে বিশ্বকাপ তো বটেই, চলতি বছরই তিনি খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত। পাকিস্তান সুপার লিগে খেলা নিয়েও রয়েছে সংশয়।

অস্ট্রেলিয়ার ওপেনার গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ একদিনের আন্তর্জাতিক চলাকালীন চোট পান। জেরাল্ড কোয়েটজির শর্ট বলে পুল মারতে গিয়েছিলেন। বল বাঁ হাতে গিয়ে লাগে। ফ্র্যাকচার ধরা পড়েছে। চোট লাগার পর মেডিক্যাল স্টাফরা ছুটে যান। এরপর মাত্র তিন বল খেলেই মাঠ ছাড়েন। তিনি বিশ্বকাপের প্রথমদিকে অনিশ্চিত।

গতকাল এক্স রে-তে ফ্র্যাকচার ধরা পড়েছে। আজ স্ক্যান হওয়ার কথা। তার উপর নির্ভর করবে হেড আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা। সেক্ষেত্রে মার্নাস লাবুশেনের সামনে বিশ্বকাপের দরজা খুলে যেতে পারে। প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকারা চোট সারিয়ে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন। তার মধ্যেই হেডের চোট।

কেন উইলিয়ামসন ফিট হওয়ায় নিউজিল্যান্ড শিবির চিন্তামুক্ত হয়েছিল। কিন্তু বিশ্বকাপের আগে কিউয়ি শিবিরকে ভাবাচ্ছে টিম সাউদির চোট। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওডিআই চলাকালীন সাউদির ডান হাতের বুড়ো আঙুলে চোট লাগে। পরীক্ষায় দেখা গিয়েছে, হাড় সরেছে, ধরা পড়েছে ফ্র্যাকচার।

সাউদি দেশে ফিরে গিয়েছেন। বেন লিস্টারের বলে প্রথম স্লিপে জো রুটের ক্যাচ তালুবন্দি করতে গিয়েই বিপত্তি। বিশ্বকাপের আগে সাউদি ফিট হবেন কিনা তা নিয়েই চলছে চর্চা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+