ICC World Cup 2023: ‘ব্রাত্যদের’ মন জয়ে বিসিসিআইয়ের প্ল্যান ‘বি’, রাজকোট-রাঁচি অন্য ম্যাচ দিচ্ছে বোর্ড
বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। মোহালি, তিরুবনন্তপুরম যেমন বিশ্বকাপের মূলপর্বের ম্যাচ পায়নি। তেমনই রাজকোট, রাঁচির, রায়পুরের মতো বেশ কয়েকটি শহর বিশ্বকাপ আয়োজন থেকে বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতিতে 'ব্রাত্য' ভেন্যুগুলিতে বেশি করে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ দিয়ে সমতা বজায় রাখার পরিকল্পনা নিল বিসিসিআই।
ভারতের ১০টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ। আরও দুটি স্টেডিয়ামকে বাছা হয়েছে প্রস্তুতি ম্যাচের জন্য। বিশ্বকাপের দায়িত্ব পাওয়া রাজ্য ক্রিকেট সংস্থাগুলি যেন আসন্ন মরসুমে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আশা ত্যাগ করে, সেই বার্তাই দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। গত ২৬ জুন সূচি ঘোষণার আগের সন্ধ্যায় সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বোর্ড কর্তারা।

সূচি অনুসারে আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের ১০টি শহরে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা বলা হয়েছে। কিন্তু মোহালি, ইন্দোর, রাজকোট, রাঁচি এবং নাগপুরে একটাও ম্যাচ রাখা হয়নি। বিশ্বকাপের ম্যাচগুলো হায়দরাবাদ, অহমেদাবাদ, ধর্মশানা, দিল্লি, চেন্নাই, লখনউ, পুণে, বেঙ্গালুরু, মুম্বই এবং কলকাতায় আয়োজন করা হবে।
কিন্তু দেশের ঐতিহ্যশালী বেশ কয়েকটি স্টেডিয়াম বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব থেকে বঞ্চিত হয়েছে। ব্রাত্যজনদের জন্য এবার প্ল্যান বি তৈরি করল বিসিসিআই। আসন্ন মরসুমে বিশ্বকাপের আগে পরে এই সমস্ত ভেন্যুগুলিতে বেশি করে দ্বিপাক্ষিক ম্যাচ দেওয়া হবে। বোর্ডের পক্ষ থেকে বিশ্বকাপ আয়োজনকারী ১২টি ভেন্যুকেই জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা যেন দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ আয়োজনের আশা ত্যাগ করে।

সূত্রের খবর, বিশ্বকাপ আয়োজনকারী রাজ্য সংস্থাগুলি সর্বসম্মতভাবে এই প্রস্তাব মেনে নিয়েছে।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজ খেলবে ভারত। ২০২৪ সালের শুরুতে অজিদের বিরুদ্ধে রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এই ম্যাচগুলি বিশ্বকাপের দায়িত্ব প্রাপ্ত ভেন্যুগুলিতে দেওয়া হবে না, বেশি করে ম্যাচ পাবে বিশ্বকাপের ব্রাত্য স্টেডিয়ামরা।

বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। মোহালি, তিরুবনন্তপুরমে ম্যাচ না দেওয়ায় লেগেছে রাজনীতির রং। বিশ্বকাপের ম্যাচ না পাওয়া নিয়ে পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিং মিত হেয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডকে কড়া চিঠি পাঠিয়েছেন, সেখানে বিশ্বকাপের ভেন্যু বিন্যাসে সচ্ছতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। মোহালিকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে চিঠিতে সরর হলেন আপ সরকারের ক্রীড়ামন্ত্রী। একইসঙ্গে বিশ্বকাপের কিছু ম্যাচ দেওয়ারও আবেদন করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications