ICC World Cup 2023: কোটলার গ্যালারিতে আফগান গ্ল্যামার, সেলিব্রেশনে ঝড় তুললেন রহস্যময়ী নারী, দেখুন ভিডিও

রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি বিশ্বকাপে সব থেকে বড় অঘটনটা ঘটিয়ে দিয়েছে রশিদ খান -মুজিব উর রহমানরা। গোটা বিশ্বকে চমকে দিয়ে ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৯ রানে জয় ছিনিয়ে নিয়েছে আফগানরা। দেশের এমন জয় দেখে স্বভাবতই নিজস্ব ভঙ্গিমায় সেলিব্রেশন করলেন আফগান সুন্দরী ওয়াজমা আইয়ুবি।

আফগানিস্তানের খেলা থাকলেই স্টেডিয়ামে দেখা যাচ্ছে এক আফগান রহস্যময়ী নারীকে। তাঁর সেলিব্রেশন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপের মঞ্চেও চর্চায় উঠে এলেন আফগান সুন্দরী ওয়াজমা আইয়ুবি। ইংল্যান্ডকে হারানোর পর জাতীয় পতাকা হাতে নিয়ে তাঁর নাচের মুহূর্ত এই মুহূর্তে সোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

Wazhma Ayoubi

রবিবার দিল্লিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজের ৮০ ও ইক্রাম আলিখিলের ৫৮ রানের উপর ভর করে আফগানিস্তান ২৮৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মুজিব ও রশিদের স্পিন দাপটের কাছে মাত্র ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে ৬৯ রানে জিতে ইতিহাস গড়ল আফগানরা।

দেশের এই চমকপ্রদ জয়ের পরই আফগানিস্তানের মিস্ট্রি গার্ল একটি ভিডিও পোস্ট করেছেন৷ নিজের সোশ্যাল মিডিয়ার পেজে ওয়াজমা আইয়ুবি লিখেছেন, 'আফগানিস্তান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ৬৯ রানে হারিয়েছে। আফগানিস্তানের সবাইকে অভিনন্দন। অবশেষে, দীর্ঘ অপেক্ষার পর আমরা আমাদের প্রথম বিশ্বকাপ জয় পেলাম। শুভকামনা রইল দলের জন্য এবং আজ আফগানিস্তানের সমস্ত ভারতীয় ভাই ও বোনদেরকে অনেক ধন্যবাদ।'


সেইসঙ্গে নিজের সেলিব্রেশনের একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন আফগান তনয়া। তাঁর সেলিব্রেশন এরআগেও ঝড় তুলেছে নেট দুনিয়ায়, রবিবারও তাঁর ব্যতিক্রম হল না।

কিন্তু কে এই ওয়াজমা আইয়ুবি? সুন্দরী এই নারী মূলত আফগানিস্থানের একজন নাগরিক। কিন্তু জন্মসূত্রে আফগানিস্তানের নাগরিক হয়েও তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকেন।মূলত তিনি তাঁর ব্যবসায়িক ক্যারিয়ার গড়তে দেশের বাইরে থাকেন। পেশায় ব্যবসায়ী হলেও ওয়াজমা আইয়ুবি ক্রিকেটের অন্ধ ভক্ত। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, রশিদ খানদের খেলা থাকলেই জাতীয় পতাকাকে সঙ্গী করে গ্যালারিতে দেখা যায় তাঁকে।

Wazhma Ayoubi

২০২২ সালে নেট দুনিয়ায় প্রথমবার আলোচনার ঝড় তুলেছিলেন এই আফগান সুন্দরী। মূলত বাংলাদেশ বনাম আফগানিস্থানের এক ম্যাচে তাকে আফগানিস্থানের পতাকা হাতে দেশকে গ্যালারি থেকে উৎসাহ দিতে দেখা যায়। তখন প্রথমবারের মত আলোচনায় আসেন এই আফগান তরুণী। তাঁর গ্ল্যামার কিন্তু বলিউড সুন্দরীদের থেকে কোনও অংশে কম নয়।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+