Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: আফগানিস্তান থেকে আয়ারল্যান্ড, বিশ্বকাপের মঞ্চে অঘটনের নজির, দেখে নিন তালিকা

ICC World Cup 2023: বিশ্বকাপ মানেই ঘটনার ঘনঘটা। জয় পরাজয়ের মধ্যেই মাঝেমধ্যেই ঘটে যায় নানান অঘটন। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে বড় অঘটনটা ঘটিয়ে দিয়েছে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গোটা বিশ্বকে চমকে দিয়ে ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৯ রানে জয় ছিনিয়ে নিল আফগানরা। বিশ্বকাপের ইতিহাসে এমন অঘটন বার বার ঘটেছে, বাছাই করা কিছু ম্যাচের কাহিনি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম সব থেকে বড় অঘটন অঘটায় ভারতই। ১৯৮৩ সালে ফাইনালে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কাপ জিতে নেয় কপিল দেবের ভারত। ফাইনা‌লে প্রথমে ব্যাট করে ১৮৩ রান করেছিল ভারত। ১৪০ রানে শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পায় ভারত।

ICC World Cup 2023

১৯৮৩ সালে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় জিম্বাবোয়ে।প্রথমে ব্যাট করে ২৩৯ রান তোলে জিম্বাবোয়ে, কিন্তু ২২৬ রানের বেশি তুলতে পারে‌নি অজিরা। ফলে বড় অঘটন ঘটিয়ে দেয় জিম্বাবোয়ে।

১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল কেনিয়া। সেটা ছিল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন। প্রথমে ব্যাট করে কেনিয়া মাত্র ১৬৬ রান করে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে ‌নেমে মাত্র ৯৩ রানে শেষ হয়ে গিয়েছিল। ব্রায়ান লারাদের একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল।

বড় দলকে হারানোর একটা নজির বিশ্বকাপে রয়েছে জিম্বাবোয়ের। ১৯৯৯ সালে তারা ভারত এবং দক্ষিণ আফ্রিকা উভয় দলকেই হারিয়ে দেয়। গ্রুপ পর্বের ম্যাচে জিম্বাবোয়ের কাছে হারে ভারত। ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫২ রান তোলে জ়িম্বাবোয়ে। সেই রান তুলে জিততে ভারতের শেষ দু'ওভারে দরকার ছিল ৯ রান। ২৪৯ রানে অল আউট হয়ে যায় ভারত।

ICC World Cup 2023

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেয় জিম্বাবোয়ে ১৯৯৯ সালেই। প্রথমে ব্যাট করে ২৩৩ রান করেছিল জিম্বাবোয়ে। ১৮৫ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস।

২০০৩ সালে সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়ছিল কেনিয়া। একের পর এক বড় দলকে তারা হারায়। তারমধ্যে উল্লেখযোগ্য ছিল শ্রীলঙ্কা। ২১১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৫৭ রানেই অল আউট হয়ে যায় দ্বীপরাষ্ট্রের দলটি।

ICC World Cup 2023

২০০৭ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দেয় আয়ারল্যান্ড। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১৩২ রানে শেষ হয়ে গিয়েছিল। বৃষ্টির জন্য সেই রানের লক্ষ্য কমে হয় ১২৭ রান। সেটা আয়ারল্যান্ড সহজেই করে ফেলে। ২০০৭ সালেই আবার ভারত বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ১৯১ রানে শেষ হয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারত। সেই সময় তরুণ মুশফিকুর রহিম অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেছিল ম্যাচ জিতিয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+