ICC World Cup 2023: আইসিসি ইভেন্টে সর্বাধিক ম্যাচ সেরার পুরস্কার কার দখলে? তালিকায় রোহিত-বিরাট থেকে সচিনও
জমে উঠেছে বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই। ভারত এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছ। ম্যাচের সংখ্যা যত বাড়ছে ততই জমে উঠছে রেকর্ড-পরিসংখ্যানের লড়াই। বিশ্বকাপ মানে শুধু ট্রফি জয়ের লড়াই নয়, এরসঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড-পরিসংখ্যান এবং মাইলস্টোন নামক শব্দ গুলি। রবিবার ইডেনে ভারতের বিরাট জয়ের নায়ক কোহলি।
এই নিয়ে চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার ম্যাচের সেরা হলেন কিং কোহলি। কিন্তু জানেন কী, আইসিসি টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন কোন ক্রিকেটার। তালিকায় নাম রয়েছে সচিন তেন্ডুলকর থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে ক্রিস গেইলদের। সবাইকে টেক্কা দিয়ে এখনও পর্যন্ত ১ নম্বরে আছে ?

রবিবার জন্মদিনে শতরান করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে। এই নিয়ে আইসিসি টুর্নামেন্টে ১২ বার প্লেয়ার অফ দ্যা ম্যাচ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন বিরাট, যা বাকি ক্রিকেটারদের থেকে বিরাটকে এগিয়ে রেখেছে। উল্লেখযোগ্যভাবে চলতি বিশ্বকাপে বিরাট এখনও পর্যন্ত ২ বার প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন। ২০২২ সালে টি২০ বিশ্বকাপে দুইবার ম্যাচের সেরা হয়েছিলেন কিং কোহলি।
রবিবার কোহলি ভেঙে দিলেন ক্রিস গেইলের রেকর্ড। এতদিন পর্যন্ত কোহলি এবং গেইল ছিলেন একই সংখ্যায়। ক্যারিবিয়ান প্রাক্তনী জিতেছিলেন ১১বার ম্যাচ সেরার পুরস্কার। তালিকার তৃতীয় স্থানে এবং ভারতীয় হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। কেরিয়ারে মোট ছয়টি বিশ্বকাপ খেলেছেন। এছাড়াও খেলেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও। মাস্টার ব্লাস্টার মোট ১০ বার প্লেয়ার অফ দ্যা ম্যাচ হিসাবে পুরস্কৃত হয়েছেন আইসিসি ইভেন্টে।
বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন চতুর্থস্থানে। আইসিসি ইভেন্টে হিটম্যান ম্যাচ সেরা হয়েছেন ১০বার। এরমধ্যে একদিনের বিশ্বকাপেই হয়েছেন সাতবার। সচিনের ঠিক পরেই রয়েছেন রোহিত। সচিন একদিনের বিশ্বকাপে মোট ৯বার ম্যাচের সেরা হয়েছেন। জয়াবর্ধনে এবং শেন ওয়াটসনও ১০বার করেই আইসিসি ইভেন্টে ম্যাচের সেরা হয়েছেন।
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু ক্রিস গেইলেরই রেকর্ড ভাঙেননি কোহলি। একইসঙ্গে এই ম্যাচে কুমার সাঙ্গাকার দুটি রেকর্ড ভাঙলেন বিরাট। বিশ্বকাপে ১৫৩২ রান ছিল শ্রীলঙ্কান প্রাক্তনীর। সেই রেকর্ড ভাঙলেন কোহলি।বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ৩ নম্বরে উঠে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর সামনে এখন শুধু সচিন এবং পন্টিং।
একদিনে ক্রিকেটে এই নিয়ে ১১৯ বার ৫০-র এর বেশি রান করলেন কোহলি। টপকে গেলেন সাঙ্গাকারার ১১৮ বারের নজির। বিরাটের সামনে শুধু ১৪৫-এ থাকা সচিন।












Click it and Unblock the Notifications