ICC CWC 2023: হায়দরাবাদের রাস্তা থেকে অটোচালক-পুত্র সিরাজ বিশ্বের ১ নম্বর! সেমির আগে নজরে উত্তরণের পথ
মহম্মদ সিরাজ। চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ-মহম্মদ শামি, এই পেস ত্রয়ী এখন প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্ন।
আগুনে পেস, নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতেই কোমর ভেঙে দিচ্ছেন। সহজ হয়ে যাচ্ছে স্পিনারদের কাজ। ডেথ ওভারেও ঝোড়োগতিতে রান তোলা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ভারতের বিরুদ্ধে।

সিরাজ এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬ রানে তিন উইকেট নেন। পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচে ২টি করে এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে ১টি করে উইকেট পান। ইংল্যান্ড ও আফগানিস্তান ম্য়াচে কোনও উইকেট পাননি।
ওডিআই কেরিয়ারে ৩৮ ইনিংসে বল করে ৬৬ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ২১ রানে ৬ উইকেট। কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে। সিরাজের বয়স এখন ২৯। হায়দরাবাদের রাস্তায় অটো রিকশ ড্রাইভারের যে পুত্র টেনিস বলে ক্রিকেট খেলতেন, আজ তিনিই বিশ্বের ১ নম্বর ওডিআই বোলার। এই যাত্রাপথ মসৃণ ছিল না। তবে এই উত্তরণের পথ অনুকরণযোগ্য।
বাবা মহম্মদ ঘাউস দেখে যেতে পারেননি সিরাজের বিশ্বকাপ খেলা। সিরাজ মাঝেমধ্যেই ছুটে যান সেই কবরস্থানে যেখানে তাঁর পিতা শায়িত রয়েছেন। চোখের জল ফেলেন বাবার স্বপ্নপূরণ করা সিরাজ। সেখান থেকেই হয়তো তিনি আরও প্রত্যয়ী হন, নিজেকে আরও উন্নত করার রসদ খুঁজে পান। বাবা অটোরিকশ চালাতেন, মা গৃহবধূ।
পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকায় সিরাজ যে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন তা তখন কেউই ভাবেননি। রাস্তায় টেনিস বলে যেভাবে জোরে বল করতেন তা অবশ্য হায়দরাবাদের স্থানীয় কোচেদের নজর এড়ায়নি। হায়দরাবাদের হয়ে ২০১৫ সালে রঞ্জি অভিষেক। তার আগে অবধি সিরাজ কোনও ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে ক্রিকেটের পাঠ নেননি। যা অবাক করার মতো বিষয়।
২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই অভিষেক। ১০ ওভারে ৭৬ রান দেন। এরপর তিন বছর জাতীয় দলের বাইরে থাকতে হয়। মাঝে অবশ্য করোনা লকডাউন ছিল। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ডাক পান। আমেদাবাদে তিন ম্যাচে নেন ৫ উইকেট। তবে সিরাজের কেরিয়ারে টার্নিং পয়েন্ট অস্ট্রেলিয়া সফর।
২০২০ সালের আইপিএলের পর সিরাজ অস্ট্রেলিয়া সফরের দলে ডাক পান। আইপিএল চলাকালীন সিরাজের বাবা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি হতে হয়। তিনি প্রয়াত হন সিরাজ যখন অস্ট্রেলিয়া সফরে। কোভিড প্রোটোকলের কারণে বাবার শেষকৃত্যে হাজির থাকতে পারেননি সিরাজ। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩ ম্য়াচে তিনি ১৩ উইকেট পান। এরপর ফিরে তাকাতে হয়নি।
সিরাজ চলতি বছর ২২ ইনিংসে ১৭টি উইকেট দখল করেছেন একদিনের আন্তর্জাতিকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ৩ ম্যাচে ৬ উইকেট দখল করেছেন। ইকনমি ৩.৮৮, গড় ১৬.৮৩। সেরা বোলিং গত জানুয়ারিতে হায়দরাবাদে, ১০ ওভার ২ মেডেন ৪৬ রান ৪ উইকেট। নিজের শহরে সেই ম্য়াচে সিরাজ তুলে নিয়েছিলেন ডেভন কনওয়ে, টম লাথাম, মিচেল স্যান্টনার ও হেনরি শিপলের উইকেট। কাল মুম্বইয়ে সিরাজ রোহিতের অন্যতম তুরুপের তাস হতে চলেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications