ICC World Cup 2023: মহম্মদ শামি বিশ্বকাপের আগে স্বস্তিতে, বধূ নির্যাতন মামলায় পেলেন জামিন

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে স্বস্তিতে ভারতীয় পেসার মহম্মদ শামি। তাঁর স্ত্রী হাসিন জাহান বধূ নির্যাতনের অভিযোগে যে মামলা দায়ের করেছিলেন তাতেই জামিন পেলেন শামি।

আজ আলিপুর আদালতে শামি ও তাঁর দাদা হাসিব আহমেদ হাজির দেন। উল্লেখ্য, এই প্রথম আদালতে হাজিরা দিলেন ভারতীয় দলের তারকা। আদালতে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেছেন বিচারক।

ICC World Cup 2023: মহম্মদ শামি বিশ্বকাপের আগে স্বস্তিতে

মহম্মদ শামির বিরুদ্ধে ২০১৮ সালে যাদবপুর থানায় বধূ নির্যাতন এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন স্ত্রী হাসিন। মামলায় আলিপুর পুলিশ কোর্ট শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আলিপুর আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আলিপুর জজ কোর্টে মামলা করেন শামি। যদিও পরে মামলা ফেরে ম্যাজিস্ট্রেট কোর্টে।

হাসিনের দায়ের করা এফআইআরের ভিত্তিতে গত মাসের ২১ তারিখ আলিপুরের এসিজেএম আদালত এক মাসের মধ্যে শামি ও তাঁর দাদা হাসিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। প্রাথমিকভাবে শামি, তাঁর দাদা বাদেও শামা পারভিন, অঞ্জুমান আরা বেগম ও সাবিনা অঞ্জুমের বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধির মোট সাত ধারায় মামলা রুজু হয়েছে।

জানা গিয়েছে, মামলায় নিম্ন আদালতে পুলিশ চার্জশিটে জানায় শামি ও তাঁর দাদা বাদে বাকিদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। তারকা ক্রিকেটার ও তাঁর দাদার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। শামির আইনজীবী সেলিম রহমানের বক্তব্য, শামি ও তাঁর দাদাকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত।

ICC World Cup 2023: মহম্মদ শামি বিশ্বকাপের আগে স্বস্তিতে

সেই নির্দেশ মোতাবেক শামি ও হাসিব জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।
২০১৮ সালে অগাস্ট মাসে শামির কাছ থেকে খোরপোশ বাবদ ৭ লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন। আরও ৩ লক্ষ টাকা দাবি করেছিলেন মেয়ের পড়াশোনার খরচ বাবদ। কিন্তু সেই আবেদন খারিজ করেছিল আলিপুর আদালত।

আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) জানান, হাসিন জাহান অভিনেত্রী-মডেলিং করে আয় করেন। তাই শামিকে কোনও খোরপোশ দিতে হবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জেলা দায়রা আদালতের দ্বারস্থ হন হাসিন। শামি আজ আদালতে এসেছিলেন মুখে কালো মাস্ক পরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+