ICC World Cup 2023:বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল, সমর্থকদের জন্য আবেগতাড়িত বার্তা দিলেন শামি

ঘাত-প্রতিঘাত সামলে বিশ্বকাপে রূপকথার একটা কাহিনী লিখতে শুরু করেছিলেন মহম্মদ শামি। ফাইনালে দলকে জেতাতে পারলে অবশ্যই ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় নায়ক হয়েই থাকতেন। কিন্তু বিধি বাম। ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হল বঙ্গ পেসারকে। ২০১৫,২০১৯ সালের পর ২০২৩ সালে এসেও কাপ জয়ের স্বপ্নটা অধরাই থেকে গেল মহম্মদ শামির।টুর্নামেন্টের শেষে আবেগঘন বার্তা দিলেন সোশ্যাল সাইটে।

২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হলে‌ন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন। এরমধ্যে আছে ৭ উইকেট ‌নেওয়ার নজিরও। রেকর্ড-নজির-মাইলমস্টোন এই শব্দগুলো নিয়েই টুর্নামেন্ট শেষ করলেন। কি‌ন্তু সঙ্গে থাকল একরাশ শূন্যতা। আর না পাওয়ার আক্ষেপ।

ICC World Cup 2023: Mohammed Shami

বিশ্বকাপের শেষে শামি নিজের সমাজমাধ্যমে লিখেছেন, 'কিছু জেতা, কিছু হারা!এই যন্ত্রণা সহ্য করা কঠিন। কিন্তু আমরা মাথা উচুঁ করেই মাঠ ছেড়েছি। আমারা আত্মবিশ্বাসী ঠিক আবার পারবো। এই দলটার জন্য গর্ববোধ করছি। আমাদের পাশে থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনে ক ধন্যবাদ। এভাবেই আমাদের ভালোবেসে যাবেন। পাশে থাকবেন।"

মায়ের শরীর খারাপের খবর শুনেই ফাইনা লে মাঠে নেমেছিলেন, বল হাতে শুরুতেই ওয়ার্নারকে ফিরিয়ে আশাও জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেশবাসীর স্বপ্নপূরণ করতে পারেননি। তবে শামির পারফরম্যান্স চিরকাল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে।

রবিবার সকাল থেকেই অসুস্থ ছিলেন শামির মা অঞ্জুম আরা। জ্বর হয়েছিল তাঁর। পরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। তার পরেই খবর দেওয়া হয় শামিকে। সতীর্থদের সঙ্গে ফাইনালের প্রস্তুতি সারছেন শামি। মায়ের অসুস্থতার খবর পেয়েও মাঠে নামেন তিনি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় শামিকে।


শামি খেলেছেন সাতটি ম্যাচ।এই বিশ্বকাপে শামি তার থেকে বেশ কিছুটা পরে খেলা শুরু করেছেন। কিন্তু তারপর এই উইকেট শিকারের দিক দিয়ে তাকে টপকে গিয়েছেন বাংলার হয়ে খেলা এই পেসার। শামির এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপ খেললেন।২৪ উইকেট ‌নিয়ে তিনিই চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারীরও হলেন। কি‌ন্ত ট্রফিটা আর ছোঁয়া হল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+