ICC World Cup 2023: বিশ্বকাপের সূচি তৈরিতেও রাজনীতি! পাঞ্জাব ও কেরলকে বঞ্চনা, সরব শশী-গুরমিত
ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপে এবার পাঞ্জাব ও কেরলে কোনও ম্যাচ দেওয়া হয়নি। ক্রীড়াসূচির দিকে তাকালে দেখা যাচ্ছে, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বিশ্বকাপের অনেক ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিসিসিআইয়ের সচিব জয় শাহ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। বিসিসিআইয়ের অন্দরমহলে কেন্দ্রের শাসক দল বিজেপির প্রভাব রয়েছে বলে বারবারই বলে থাকেন বিরোধী নেতারা। ব্যতিক্রম হলো না বিশ্বকাপের সূচি প্রকাশের পরেও।

বিশ্বকাপের লিগ ও নক আউ পর্বের খেলাগুলি হবে ১০টি শহরে। হায়দরাবাদ, আমেদাবাদ, ধরমশালা, দিল্লি, চেন্নাই, লখনউ, পুনে, বেঙ্গালুরু, মুম্বই ও কলকাতায়। এ ছাড়া তিরুবনন্তপুরম ও গুয়াহাটিতে ওয়ার্ম আপ বা প্রস্তুতি ম্যাচ হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিসিসিআই প্রথম থেকেই মোহালিকে তালিকায় রাখেনি।

এতেই সরব হয়েছেন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিং মিত হেয়ার। মোহালিকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা করে আপ সরকারের ক্রীড়ামন্ত্রী বলেন, রাজনৈতিক কারণেই এই পদক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই বৈষম্য ও অবিচারের বিষয়টি নিয়ে সরব হবেন। বিসিসিআইয়ের সঙ্গেও কথা বলবেন।
১৯৯৬ ও ২০১১ সালের বিশ্বকাপে মোহালিতে সেমিফাইনাল-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছিল। এবার মোহালিতে একটিও ম্যাচ হচ্ছে না। পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর কথায়, রাজনৈতিক হস্তক্ষেপেই এই বঞ্চনা। সকলেই জানেন বিসিসিআই কারা চালাচ্ছেন।

ধরমশালার তুলনায় মোহালির স্টেডিয়াম অনেক বড়, দর্শকাসন বেশি। বিশ্বকাপের মতো বড় আসরের ম্যাচ আয়োজনের উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও মোহালিকে ব্রাত্য রেখে ধরমশালায় ৫টি ম্যাচ দেওয়া কোনওভাবেই মানতে পারছেন না পাঞ্জাব সরকার।
Disappointed to see that Thiruvananthapuram's #SportsHub, hailed by many as the best cricket stadium in India, is missing from the #WorldCup2023 fixture list. Ahmedabad is becoming the new cricket capital of the country, but could a match or two not have been allotted to Kerala? pic.twitter.com/55jU1PLksQ
— Shashi Tharoor (@ShashiTharoor) June 27, 2023
তিরুবনন্তপুরমে হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। মূলপর্বের কোনও খেলাই হবে না। এই সিদ্ধান্তে হতাশ কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি টুইটে লিখেছেন, তিরুবনন্তপুরম স্পোর্টস হাব। দেশের অন্যতম সেরা স্টেডিয়াম রয়েছে এখানে। কিন্তু বিশ্বকাপের ম্যাচ এখানে না দেওয়া হতাশাজনক। আমেদাবাদ এখন দেশের ক্রিকেট রাজধানী হয়ে উঠেছে। কিন্তু কেরলে কি একটি বা দুটি ম্যাচ দেওয়া যেত না?
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications