ICC World Cup 2023:বিশ্বকাপে সুপার হিট শামি শো, সচিন-সৌরভদের সঙ্গে একই তালিকায় বঙ্গ তারকা, এক নজরে সব রেকর্ড
বিশ্বকাপের সেমিফাইনালে সুপার হিট শামি শো। সাত উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন সেইসঙ্গে ম্যাচ সেরার পুরুস্কারও তাঁর ঝুলিতে। শুধু ভারতকে ফাইনালে তোলাই নয় একইসঙ্গে একাধিক রেকর্ডও মহম্মদ শামির নামের পাশে। অথচ বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে বঙ্গ তারকাই ছিলেন প্রথম একাদশে ব্রাত্য। মহারাজের শহর থেকে তিনি ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেন। তাই প্রত্যাবর্তন করাটা যেন তাঁর সহজাত ধর্ম।
বুধবারের ম্যাচে একাধিক মাইলস্টোনও গড়েছেন শামি। সেমিফাইনাল পর্যন্ত বিশ্বকাপে শামি খেলেছেন ছয় ম্যাচ। তারই মধ্যে বঙ্গ বোলারের নামের পাশে শুধু রেকর্ড আর মাইলস্টোন, আর সেমিফাইনালে সাত উইকেট নিয়ে শামি নিজেই যেন হয়ে উঠেছেন আস্ত একটা রেকর্ড বুক।সেমিফাইনালে ম্যাচের সেরা হলেন। এই নিয়ে চলতি বিশ্বকাপে তিন বার এই পুরস্কার জিতলেন।

বিশ্বকাপে উইকেট সংখ্যার নিরিখে আগেই জাহির-শ্রীনাথদের রেকর্ড ভেঙেছিলেন। এবার জাহির খানের বিশ্বকাপে ২১ উইকেট নেওয়ার রেকর্ডও ভেঙে দিলেন।এবার বিশ্বকাপের মঞ্চে ভারতীয়দের মধ্যে সেরা বোলিংটাও করে ফেললেদন। সেইসঙ্গে বিশ্বকাপের নক আউটে প্রথম পাঁচ উইকেট নিলেন।
এতদিন পর্যন্ত ছিল ভারতীয়দের বিশ্বকাপের সবথেকে সেরা বোলিং ছিল আশিস নেহেরার। ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রানে ছয় উইকেট নিয়েছিলেন। কিন্তু ওয়াংখেড়েতে সব রেকর্ড ভেঙে দিলেন শামি। ৫৭ রানে নিলেন ৭ উইকেট।বিশ্বকাপের মঞ্চে ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্সও এটি। সেইসঙ্গে চলতি বিশ্বকাপে তাঁর উইকেট সংখ্যা হল ২৩। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে উঠে এলেন।
বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নিলেন শামি। মিচেল স্টার্ক, মালিঙ্গাদের রেকর্ড ভেঙে ১৭ ইনিংসেই নিলেন ৫০ উইকেট।ভারতীয় বোলার পিছনে ফেলে দিয়েছেন মিচেল স্টার্ককে । লাসিথ মালিঙ্গাকে (বিশ্বকাপের ২৫ তম ম্যাচে ৫০ উইকেট) টপকে কেরিয়ারের ১৯ তম ম্যাচে অজি পেসার স্টার্ক পেরিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে ৫০ উইকেটের গণ্ডি। এতদিন যা ছিল দ্রুততম।
পাশাপাশি ১৭ ম্যাচের শেষে বিশ্বকাপের মঞ্চে ভারতের সর্বকালের সর্বাধিক উইকেট শিকারির ঝুলিতে আপাতত ৫৪ উইকেট। যে তালিকার সবার ওপরে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা। ঝুলিতে ৭১ উইকেট। ওডিআই ক্রিকেটে অন্য কোনও ভারতীয় বোলার এর আগে এক ম্যাচে ৭ উইকেট নেননি। এতদিন পর্যন্ত মাত্র ৪ রানে রজার বিনির নেওয়া ৬ উইকেট ছিল একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সেরা পারফরম্যান্স।
A milestone-filled evening for Mohd. Shami 👏👏
— BCCI (@BCCI) November 15, 2023
Drop a ❤️ for #TeamIndia's leading wicket-taker in #CWC23 💪#MenInBlue | #INDvNZ pic.twitter.com/JkIigjhgVA
একইসঙ্গে অমরনাথ, সৌরভ,সচিনদের সঙ্গে একই তালিকাতে যুক্ত হলেন শামিও। এতদিন পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয়দের মধ্যে তিনজন সেমিতে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন। ১৯৮৩ সালে্ অমরনাথ, ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়, ২০১১ সালে সচিন তেন্ডুলকর। এবার শামিও যুক্ত হলেন সেই তালিকায়












Click it and Unblock the Notifications