ICC World Cup 2023: টাইমড আউট বিতর্কে বিবৃতি এমসিসির, ম্যাথিউজ নাকি আম্পায়ার, রায় গেল কার পক্ষে?
টাইমড আউট নিয়ে বিতর্ক অব্যাহত ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবার টাইমড আউটের শিকার হন শ্রীলঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এই আউট নিয়ে নানা মুণির নানা মত। ঘটনার পাঁচ দিন পর এ বার এই বিষয়ে মুখ খুলল এমসিসি। কী বলা হল এমসিসির তরফে? সেই বিষয়টিই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
সেই মুহূর্তের একটি ভিডিওকে প্রমাণ হিসেবে ব্যবহার করে আম্পায়েরর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ম্যাথিউজ। ম্যাচের পরের দিনই একটি ভিডিও নিজের সোশ্যাল সাইটে তুলে ধরেন শ্রীলঙ্কান ব্যাটস্যান। যেখানে দেখা গিয়েছিল নির্ধারিত সময়ের ৫ সেকন্ড হাতে ছিল ম্যাথিউজের। সেই ভিডিও পেশ করে ম্যাথিউজ আম্পায়েরর সিদ্ধান্তকে ভুল বলে দাবি করনে।

এমসিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটসম্যানকে প্রথম বলের মুখোমুখি হতে হবে ব্যাটারকে। ম্যাথিউজের ক্ষেত্রে তা না হওয়ায় আম্পায়ার ধরে নিয়েছিলেন ম্যাথিউজ বুঝি এখনও তৈরি নন। ম্যাথিউজ কি নিজের সমস্যার কথা আম্পায়ারকে প্রথমে ব্যাট করতে এসে জানিয়েছিলেন? হেলমেটে সমস্যা হওয়ার কারণে প্রথম ডেলিভারির মুখোমুখি হতে যে তাঁর খানিকটা সময় লাগবে তা জানানো উচিত ছিল তাঁর।
একইসঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ২২ গজে এসে যখন ম্যাথিউজ দেখলেন তাঁর হেলমেটে সমস্যা হচ্ছে তখন তিনি বিষয়টি আম্পায়ারকে জানাননি, সাজঘর থেকে বিকল্প হেলমেট আনার জন্য তাঁর অতিরিক্ত সময় লাগবে সেই বিষয়টিও তিনি মাঠে থাকা আম্পায়ারকে জানাননি। বিষয়টিকে একটি ব্যতিক্রম হিসাবে বিবেচনা করা যেত। কারণ কোনও ব্যাটসম্যানের যদি ব্যাট ভেঙে যায় তাহলে তিনি কী করবেন?
এমসিসি কিন্তু এই ক্ষেত্রে আম্পায়ারদের পাশেই দাঁড়িয়েছে। এমসিসি বিবৃতির শেষ অংশে উল্লেখ করেছে, 'বাংলাদেশের আবেদনের পর ক্রিকেটীয় নিয়ম মেনেই ম্যাথিউজকে আউট দেন আাম্পায়ার।'
আইসিসির নিয়ম বলছে, একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরের ব্যাটারকে ১২০ সেকেন্ডের মধ্যেই একটি বল খেলতে পারবে। এই নিয়ম লঙ্ঘন করলেই টাইমড আউট হতে পারেন সংশ্লিষ্ট ব্যাটসম্যান। যেটা ঘটল সোমবার বাংলাদেশের বিরুদ্ধে অ্যাঞ্জোলো ম্যাথুউসের ক্ষেত্রে।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হেলমেটের স্ট্র্যাপ ভাঙায় তা বদলাতে চেয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এরফলে নির্ধারিত সময় পেরিয়ে যায়। এরই সুযোগ নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর আবেদনে সাড়া দিয়ে নিয়ম মেনেই আম্পায়াররা আউট দেনআম্পায়াররা।
ম্যাথিউজকে টাইমড আউট ঘোষণা করলেন তিনি যান শাকিবের কাছে। কিন্তু শাকিব নিজের অবস্থানে অনড় থাকেন। ফলে একটা বল না খেলেই সাজঘরে ফিরে যেতে হয় ম্যাথিউজকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications