ICC World Cup 2023: বাবরদের জন্য বিশেষ বন্দোবস্ত কেন? প্রশ্নের মুখে জয় শাহরা, সমাজমাধ্যমে উঠল বয়কটের ডাক

বিশ্বকাপে ভারত পাকিস্তান মেগা ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ।বিশ্বকাপের বোধনে জমকালো তো দূরের কথা, বিশ্বকাপের সাদা মাটা একটা উদ্বোধনী অনুষ্ঠানও করেন‌নি জয় শাহরা। কিন্তু ভারত পাকিস্মম্যাচের আগে একটি অনুষ্ঠান করার কথা ঘোষণা করেছেন বোর্ড কর্তারা। একটি বিশেষ ম্যাচকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা।

কিন্তু প্রশ্ন উঠছে উদ্বোধনী অনুষ্ঠান না করে, টুর্নামেন্টের মাঝপথে একটি নির্দিষ্ট ম্যাচে কেন অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে বিসিসিআই। সমর্থকদের কাছে বা সম্প্রচারকারী চ্যানেলের টিআরপির স্বার্থে একটি নির্দিষ্ট ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতেই পারে। কিন্তু আয়োজকদের কাছে সব ম্যাচের গুরুত্ব সমান হওয়া উচিত।
এমনকি পাকিস্তান দলকে অতিরিক্ত অ্যাপায়ান করা নিয়েও ক্ষুব্ধ ক্রিকেট ভক্তদের একাংশ। গত বুধবার আহমেদাবাদে পৌঁছেছে পাক দল।

পাক

সেখানে বাবর আজম, রিজওয়ানদের জন্য রাজকীয় অভ্যর্থনার আয়োজন করা হয়।গুজরাতের লোকসংগীতের সঙ্গে শিল্পীদের নাচ, এবং তাঁর মধ্য দিয়ে বাবর আজমরা হোটেলে প্রবেশ করছেন।এমন একটি ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

নেটিজেনরা সোচ্চার পাকিস্তানের জঙ্গি মদত ইস্যুতে। প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহিদ হন তিন জওয়ান। তার মধ্যে উচ্চপদস্থ আধিকারিকও ছিলেন। এমনকি ভারতের মাটিতে ঘটা বেশ কয়েকটি নাশকতার ঘটনায় সরাসরি পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর জড়িত থাকার অভিয়োগ উঠে। এই পরিস্থিতিতে ভারত পাক ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন সমাজমাধ্যমে অনেকেই। যদিও ম্যাচ বয়কটের দাবি নিয়ে বিতর্কও শুরু হয়েছে।

পাক

নেটিজেনদের একাংশের বক্তব্য, যে দেশের জঙ্গিরা ভারতে ঢুকে আমাদের সেনা জওয়ানদের খুন করছে, সেই দেশের ক্রিকেটারদের এত অভ্যর্থনা কীসের।

কারও কারও আবার বক্তব্য, শত্রু দেশের সঙ্গে কোনওরকম খেলাধুলোয় মেনে নেওয়া যায় না। যেভাবে পাক ক্রিকেটারদের নিয়ে ভারতীয় বোর্ড 'আদিখ্যেতা' করছে, সেটাও মেনে নেওয়া যায় না বলে মত নেটিজেনদের।


অনেকেই বাবরদের হোটেলে স্বাগত জানানোর ভিডিওর সঙ্গে নিহত শহীদদের ছবি তুলে ধরে লিখেছেন শত্রু শত্রুই থাকে। তাঁদের দেশের ক্রিকেটাররা এত অভ্যর্থনাধ পাওয়ার অধিকারী নন‌।


এক নেটিজেন পোস্ট করেছেন, 'বিসিসিআই এবং বোর্ড সচিব পাকিস্তান দলকে নিয়ে যা শুরু করেছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।ভারত পাক ম্যাচ উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে আহমেদাবাদ শহরকে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে এই মেগা ম্যাচের জন্য। কিন্তু মাঠের বাইরে বিতর্ক থামছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+