ICC World Cup 2023: পয়েন্টে শীর্ষে ভারত, সোনার ব্যাট-বলের লড়াইয়ে বিরাট-বুমরাহদের টেক্কা দিচ্ছেন কারা?

সোমবার পর্যন্ত সব দলেরই গ্রুপ পর্বে ছয়টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ভারত এখনও পর্যন্ত বিশ্বকাপে কোনও ম্যাচ হারেনি। ছ'টি ম্যাচের মধ্যে ছ'টিতেই জিতে লিগ তালিকায় এক নম্বরে রোহিত শর্মারা। বিশ্বকাপে দলগত লড়াইয়ের সঙ্গে থাকে ব্যক্তিগত প্রতিযোগিতাও। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ রান এবং উইকেট সংগ্রহকারীর তালিকায় রয়েছেন কোনও ক্রিকেটাররা?

চলতি বিশ্বকাপে কোন ক্রিকেটার জিততে পারেন সোনার ব্যাট বা সোনার বল? প্রথমেই আসা যাক বোলারদের পরিসংখ্যানের দিকে।বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারিদের তালিকায় এই মুহূর্তে শীর্ষে অ্যাডাম জাম্পা। ৬ ম্যাচে ১৬ উইকেট তাঁর নামের পাশে। অজি স্পিনারের সেরা পারফরম্যান্স ৮ রানে ৪ উইকেট। দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় তারকা পেসার বুমরাহ।১৪ উইকেট নিয়ে তালিকায় দু'নম্বরে জসপ্রীত বুমরাহ। ৬ ম্যাচের পরে ইকোনমি ৩.৯১। সেরা পারফরম্যান্স ৩৯ রানে ৪ উইকেট।

ICC World Cup 2023

এশিয়া কাপের আগে চোট সারিয়ে দলে ফিরেছিলেন বুমরাহ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় খেলতে পারেননি চোটের কারণে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে আবারও আগের ছন্দেই পাওয়া যাচ্ছে বুমরাহকে। এমনকি পাকিস্তান থেকে ইংল্যান্ড প্রতিটি ম্যাচেই জয়ের ক্ষেত্রে অবদান রাখছে‌ন ভারতীয় এই পেসার।

তবে বুমরাহকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মিচেল স্যান্টনার। ৬ ম্যাচে ১৪ উইকেট রয়েছে নিউজিল্যান্ড বোলারের নামে পাশে। ইকোনমি রেট ৪.৯। সেরা পারফরম্যান্স ৫৯ রানে ৫ উইকেট। তালিকায় চতুর্থ নাম শাহিন শাহ আফ্রিদি।

মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ৬ ম্যাচের শেষে আপাতত ১৩ উইকেট শাহিন শাহ আফ্রিদির। ৫৪ রানের বিনিময়ে ৫ উইকেট সেরা পারফরম্যান্স। এবারের বিশ্বকাপে বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্সও তাঁরই দখলে। পাঁচ নম্বের আছেন মার্কো ইয়ানসেন। তাঁর নামের পাশেও ১৩ উইকেট। ৬ ম্যাচের শেষে দক্ষিণ আফ্রিকার পেসারের ইকোনমি ৬.১৭।

ICC World Cup 2023

এবার নজর রাখা যাক ব্যাটসম্যানদের পরিসংখ্যানের দিকে। রোহিত-বিরাটরা ঘরের মাঠে বিশ্বকাপ খেললেও তাদের টপকে রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে ডি কক, ওয়ার্নাররাই। এই মুহূর্তে ৬ ম্যাচে ৩ শতরান সহ ৪৩১ রান করে শীর্ষে আছেন ডি কক। চলতি বিশ্বকাপে রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

দ্বিতীয়স্থানে আছেন ডেভিড ওয়ার্নার। অজি ব্যাটারের ৬ ম্যাচে ৪১৩ রান। শতরান হাঁকিয়েছেন ২ টি। তৃতীয়স্থানে আছেন রাচিন রবীন্দ্র। জোড়া শতরান হাঁকিয়ে ইতিমধ্যে ৬ ম্যাচে ৪০৬ রান করে ফেলেছেন কিউয়ি এই ব্যাটসম্যান।

ICC World Cup 2023

তালিকায় চার নম্বর স্থানে আছেন রোহিত শর্মা। আপাতত ৬ ম্যাচে ৩৯৮ রান ঝুলিতে নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে ভারত অধিনায়ক। তালিকায় পাঁচে এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার ব্যাটম্যানের। ৬ ম্যাচে ৩৫৬ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে দৌঁড়ে পিছিয়ে পড়েছেন কোহলি। ৬ ম্যাচ শেষে বিরাটের রান ৩৫৪। একটি শতরান করেছেন কোহলি।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+