ICC World Cup 2023:বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরান পেরেরার, বোল্ট গড়লেন নতুন নজির
বিশ্বকাপ মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা। পুরানো রেকর্ড ভেঙে সৃষ্টি হয় নতুন মাইলস্টোন। চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। সেই তালিকায় ব্যাটসম্যানদের প্রাধান্যই বেশি। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। দ্বীপরাষ্ট্রের দলটির ইতিমধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। তবে বিশ্বকাপের শেষ ম্যাচে রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরা।
চলতি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরান করার নিরিখে ১ নম্বরে ছিলেন শ্রীলঙ্কারই কুশল মেন্ডিস। কিন্তু সতীর্থের রেকর্ড ভেঙে দিলেন কুশল পেরেরা। বৃহস্পতিবার চিন্নাস্বামীতে ২২ বলেই অর্ধশতরান পূর্ণ করেন দ্বীপরাষ্ট্রের এই ব্যাটসম্যান। সেইসঙ্গে চলতি বিশ্বকাপের দ্রুততম অর্ধশতরানকারীর তালিকাতেও নাম লেখালেন শ্রীলঙ্কান এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ২৮ বলে ৫১ রান করে আউট হন পেরেরা। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং দুটি ছক্কা দিয়ে।

ডাচদের বিরুদ্ধে ২৭ বলে হাফসেঞ্চুরি করেছিলেন ম্যাক্সওয়েল। এই তালিকায় পাঁচ নম্বরে আছেন ডেভিড ওয়ার্নার। অজি ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ২৮ বলেই অর্ধশতরান করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে শ্রীলঙ্কা দলে টপ অর্ঢার পুরোপুরি ব্যর্থ হয়। একমাত্র ঝোড়ো ইনিংস খেলেন কুশল পেরেরাই।
অন্যদিকে এই ম্যাচে একটি রেকর্ডও গড়লেন নিউজিল্যান্ড বোলার ট্রেন্ট হোল্ট। প্রথম কিউয়ি বোলার হিসাবে বিশ্বকাপের মোট ৫০ উইকেট নেওয়ার নজির নজির গড়লেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বোল্ট নিয়েছেন তিনটি উইকেট।












Click it and Unblock the Notifications