ICC World Cup 2023: ‘এভাবেও ফিরে আসা যায়’, পাকিস্তানের বিরুদ্ধে সফল বোলিংয়ের রহস্য ফাঁস করলেন কুলদীপ

যজুবেন্দ্র চাহালের মতো স্পিনার বিশ্বকাপের দলে সুযোগ পাননি। অশ্বিনের মতো বিশ্বের অন্যতম সেরা স্পিনার স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না। চায়নাম্যান কুলদীপের উপরই আস্থা রেখেছেন রোহিত-রাহুল জুটি। সেই আস্থার মর্যাদার রাখতেও ভুল করছেন না কানপুরের স্পিনার। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই কৃপণ বোলিং করার জন্য সুনাম আছে কুলদীপের। সেই ধারা বজায় রাখলেন আহমেদাবাদেও।

মোতেরায় টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু একটা সময় মনে হচ্ছিল সিদ্ধান্তটা বোধহয় বুমোরাং হয়ে গেল। বিশেষ করে একটা সময় যখন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান যখন ক্রমশ জাঁকিয়ে বসেছিলেন। বাবর আজমকে আউট করে জুটি ভাঙলেন মহম্মদ সিরাজ। এরপর পাক দলের মিডল অর্ডারের মেরুদ্বন্ড ভেঙে দিলেন কুলদীপ।

ICC World Cup 2023

এক ওভারে পর পর দুই উইকেট। প্রথমে সাউদ শাকিল পরে ইফতিকার আহমেদ। দুই পাকিস্তানী ব্যাটসম্যানকে ফেরালেন কুলদীপ। খেলায় আধিপত্য ফেরাল ভারত। সৌজন্যে কুলদীপ যাদব। পাকিস্তানের বিরুদ্ধে কৃপণ বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রাখলেই এই ম্যাচেও। ১০ ওভার শেষে কুলদীপের নামের পাশে ৩৫ রানে দুই উইকেট। এরআগে ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৩২ রানে ২ উইকেট নিয়েছিলেন চায়নাম্যান বোলার।

গত বিশ্বকাপের পর হারিয়ে গিয়েছিল। চোট, আঘাতের সমস্যার জেরে একটা সময় টিম ইন্ডিয়ার সংসারে ব্রাত্যই হয়ে পড়েছিলেন চায়নাম্যান। কিন্তু ফিনিক্স পাখির মতোই ফিরে এলেন। এশিয়া কাপেই দুরন্ত ছন্দে ছিলেন। সেই ধারাই বজায় রাখছেন বিশ্বকাপের মঞ্চেও। চোট আঘাতের সমস্যা, অফ ফর্ম সব সারিয়ে ফিরে এসে কামাল করছেন কুলদীপ। সাফল্যের আলোয় উদ্ভাসিত চায়নাম্যান।

পাকিস্তা‌নের বিরুদ্ধে কুলদীপের বোলিং কিন্তু চমকপ্রদ। এরআগে ৮ ওভারে ৩৭ রানে ১ উইকেট, ১০ ওভারে ৪১ রানে ২ উইকেট, ৯ ওভারে ৩২ রানে ২ উইকেট সঙ্গে একটা মেডেন, ৮ ওভারে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন।

ICC World Cup 2023

পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ডও অত্যন্ত ভালো কুলদীপের। সেই ধারা বজায় রাখলেন মোতেরাতেও। বোলিংয়ের প্রথম আট ওভার উইকেটই পাননি, কিন্তি নবম ওভারে এসে জোড়া সাফল্য। এই প্রসঙ্গে কুলদীপ ম্যাচের বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলে বলেন, ' আমি আমার পরিকল্পনা অনুসারে বোলিং করার চেষ্টা করে গিয়েছে। সঠিক লাইন লেন্থে বোলিং করাই ছিল লক্ষ্য। জানতাম সাফল্য আসবে।'

শাকিলকে আউট করার রহস্যও ফাঁস করেন কুলদীপ। তাঁর কথায়, 'আগের কয়েকটি ম্যাচে ভিডিও দেখেছি তাতেই বোঝা গিয়েছিল শাকিল কোন ধরনের শট খেলতে গিয়ে আউট হচ্ছেন। সেই মতোই বোলিং করার চেষ্টা করি। রিভিউ নেওয়ার সময় আমরা আত্মবিশ্বাসী ছিলাম।’

ICC World Cup 2023

একইসঙ্গে মোতেরার দর্শকদেরও ধন্যবাদ জানান তাঁদের উজার করে সমর্থন দেওয়ার জন্য। কুলদীপ বলেন, 'অবিশ্বাস্য সমর্থন পাচ্ছি, দর্শকদের অনেক ধন্যবাদ, এইভাবে সমর্থন করার জন্য।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+