ICC World Cup 2023: রোহিতদের ব্যাটিং বনাম আফ্রিদিদের বোলিং, মহারণের আগে জেনে নিন দুই দলের শক্তি-দুর্বলতা
ICC World Cup 2023: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের অন্যতম সেরা ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দুই চির প্রতিপক্ষ দেশের ক্রিকেটের লড়াইয়ে উত্তাপ চরমে। এই ম্যাচে নামার আগে দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। জয়ের ধারা বজায় রাখতে মরিয়া দুই দই। মহারণের আগে দেখে নেওয়া যাক দুই দলের শক্তি দুর্বলতা।

ভারতের শক্তিঃ
শক্তিশালী টপ অর্ডার-শক্তিশালী ব্যাটিং লাইনআপ। রোহিত, ঈশান, শ্রেয়স, বিরাট কোহলির মতো বিশ্বের সেরা ব্যাটসম্যানরা রয়েছেন ভারতীয় দলে। এই ম্যাচে দলে ফিরতে পারেন গিল। রোহিত-বিরাট উভয়েই রানের মধ্যে আছেন। ফলে শক্তিশালী ব্যাটিংই বড় অস্ত্র রোহিতদের।
লোকেশ রাহুল ভরসা দিচ্ছেন ভারতের মিডল অর্ডারকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ৯৭ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন। এরপর আছেন শ্রেয়স আইয়ারও। ফলে টপ অর্ডারের পাশাপাশি রাহুলরাও টিম ম্যানেজমেন্টকে স্বস্তিতে রাখছে।
অলরাউন্ডার বিভাগে ভারতে রয়েছেন পাণ্ডিয়া, জাদেজা, শার্দূল ঠাকুর। তিনজনই ব্যাট বল হাতে সমান দক্ষ, এশিয়া কাপে পাকিস্তান ম্যাচে পাণ্ডিয়ার ব্যাটিং ছিল চমকপ্রদ। বড় ম্যাচে রঙ বদলের ক্ষমতা আছে জাড্ডু-পাণ্ডিয়ার।
যসপ্রীত বুমরা ভাল বল করছেন। উইকেটের মধ্যে রয়েছেন তিনি। পাশাপাশি হার্দিক পাণ্ড্যও নতুন ও পুরনো বলে ভাল করছেন। তাঁর গতিও আগের থেকে বেড়েছে

বাঁহাতি বোলারের বিরুদ্ধে ইনিংসের শুরুতে সমস্যায় পড়েন রোহিত। পাকিস্তানের কাছে শাহিন শাহ আফ্রিদি রয়েছেন। অতীতেও বার বার শাহিনের বল সমস্যায় ফেলেছে ভারত অধিনায়ককে। অজিদের বিরুদ্ধে শুরুতেই তিন উইকেট হারিয়েছিল ভারত। বার বার মিডল অর্ডার উতরে দেবে না।
ভারতের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ সিরাজ ফর্মে নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ উইকেট পেয়েছিলেন তিনি। আফগানিস্তানের ৯ ওভারে ৭৬ রান দিয়েছেন সিরাজ। কোনও উইকেট পাননি।
এখনও সেভাবে পরীক্ষার মধ্যে পড়তে হয়নি অলরাউন্ডারদের। ফলে বড় ম্যাচে সরাসরি পরীক্ষার মুখে পড়তে হলে সমস্যা হতে পারে। যদি পাকিস্তান ম্যাচে টপ ও মিডল অর্ডার তেমন রান না পায় তা হলে অলরাউন্ডারদের উপরেই সব নির্ভর করবে।
প্রত্যাশার চাপ রয়েছে ভারতের উপর। পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ নিয়ে মাঠে নামছে ভারতীয় দল। এটা সমস্যায় ফেলতে পারে টিম ইন্ডিয়াকে।
এবার চোখ রাখা যাক পাকিস্তান ম্যাচে শক্তি দুর্বলতার দিকে।
শক্তিঃ
বাঁ হাতি পেসারদের সামনে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা বার বার দেখা গিয়েছে। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে রোহিত শর্মা, বিরাট কোহলিরা সমস্যায় পড়তে পারেন।
বাবর আজম এই সময়ের বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।বড় প্লেয়াররা বড় ম্যাচেই জ্বলে উঠতে চান।
মহম্মদ রিজওয়ানের মতো মিডল অর্ডারে ব্যাটসম্যান আছে পাক দলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন। তাঁর ফর্ম বাড়তি স্বস্তি দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে।
প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। যা তাদের বাড়তি আত্মবিশ্বাসী করে রাখবে। ভারতের পরিবেশ পরিস্থিতির সঙ্গেও মানিয়ে নেওয়ার সময় পেয়েছেন বাবররা।

দুর্বলতা
পাকিস্তানের ব্যাটিং আক্রমণের ধারাবাহিকতার অভাব রয়েছে। কোনও ম্যাচে ৩০০-র বেশি রান তাড়া করেছেন, তো কোনও ম্যাচে ২০০ রানে অল আউট হয়ে গিয়েছেন। তার উপর অতিরিক্ত বাবর নির্ভরতা রয়েছে ব্যাটিং বিভাগে।
ভারতের মাটিতে স্পিনাররা বরাবরাই বাড়তি সুবিধা দেন দলকে। প্রথম দিকে প্রতিপক্ষের উইকেট দ্রুত ফেললেও মিডল ওভারে কার্যকরী স্পিনার না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে পাকিস্তানকে।
পরিসংখ্যান মানসিকভাবে পিছিয়ে রাখবে বাবরদের। কারণ এখনও পর্যন্ত আইসিসি বিশ্বকাপে একটা ম্যাচেও ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাক দল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications