ICC CWC 2023: কেশব মহারাজের ঝড়ে লজ্জা কমল দক্ষিণ আফ্রিকার, ব্যাটের লেখাতেই লুকিয়ে সাফল্যের বীজমন্ত্র?
ICC World Cup 2023: চলতি বিশ্বকাপের তৃতীয় অঘটনটি ঘটিয়েছে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ৩৮ রানে। এই ব্যবধান আরও বাড়তে পারতো যদি না শেষের দিকে ব্যাট হাতে জ্বলে উঠতেন কেশব মহারাজ।
দক্ষিণ আফ্রিকা দলে একমাত্র ভারতীয় বংশোদ্ভূত কেশবের ব্যাটের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। যেখানে ওঁ লেখা থাকতে দেখা গিয়েছে। সেই ব্যাট হাতেই ঝড় তুললেন কেশব।

কেশব মহারাজের পূর্বসূরীরা থাকতেন উত্তরপ্রদেশের সুলতানপুরে। কেশবের ঠাকুরদা ও বাবা ক্রিকেটার ছিলেন। কেশবের বাবা নাটাল প্রভিন্স দলের উইকেটকিপার ছিলেন। তাঁর সঙ্গে ভালো সম্পর্ক সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন, কিরণ মোরেদের। এমনকী কেশবের যখন তিন বছর বয়স তখন মোরে বলেছিলেন, "কেশব বড় হয়ে স্পিনার হবে"।
কেশবের পূর্বসূরীরা ১৮৭৪ সালে ডারবানে গিয়ে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ব্রিটিশ শাসনকালে উত্তরপ্রদেশ ও বিহার থেকে দক্ষ শ্রমিক, কৃষিকাজে পারদর্শীদের দক্ষিণ আফ্রিকা পাঠানো হয়েছিল গিরমিট লেবার হিসেবে। কেশবের পূর্বসূরীরা কৃষিকাজে পারদর্শী ছিলেন। বেশ কয়েক প্রজন্ম ধরেই তাঁদের পদবি মহারাজ।
In The Era Of Rizwan’s You Need More Keshav Maharaj’s🕉️#SAvNED #CWC23#INDvsBAN pic.twitter.com/3Sp59REwQ6
— Diksha Choudhary (@cutedikshaji) October 17, 2023
বিশ্বকাপ খেলতে এসে প্রস্তুতি ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকা দল যখন তিরুবনন্তপুরমে গিয়েছিল তখন পদ্মনাভস্বামী মন্দিরে গিয়ে পুজো দেন কেশব। গতকালের ম্যাচে কেশব ৯ ওভারে ৩৮ রান খরচ করে ১টি উইকেট নেন। লোগান ভ্যান বিক স্টাম্প আউট হন কেশবের বলে। এই উইকেট নেওয়ার পর কেশব হাতজোড় করে প্রণাম করেছিলেন।

কেশবের এই প্রণাম দেখে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন হিন্দুত্ববাদীরা। এরপর কেশবের ব্যাটে যখন তাঁরা ওঁ লেখা দেখতে পান, তখন সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। দক্ষিণ আফ্রিকা দলে ভারতীয় বংশোদ্ভূতকে নিয়ে তাই নেটপাড়ায় চলছে মাতামাতি। তবে তাঁদের পাল্টা হিসেবেও কিছু বক্তব্য উঠে আসছে।
When Rizwan prayed in the ground, he was criticized. Now Indians are praising Keshav Maharaj. Shameless Hypocrisy#SAvsNED | #Netherlands pic.twitter.com/GaKYZkY9w2
— JahanZaib (@JahanZaibb_) October 17, 2023
বিশ্বকাপ খেলার ফাঁকে মহম্মদ রিজওয়ান মাঠে নমাজ পড়ছেন বলে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিজওয়ান নিজে যে মুসলিম, তা বোঝাতেই এমনটা ইচ্ছাকৃতভাবে করছেন বলে অভিযোগ। এই পরিস্থিতি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা কেশবের ছবি নিয়ে মাতামাতিকে কটাক্ষ করে লিখেছেন, রিজওয়ানের বেলায় যাঁরা দোষ ধরেন, তাঁরা এখন কী বলবেন?












Click it and Unblock the Notifications