ICC World Cup 2023: বিশ্বকাপ জিততে প্রস্তুত ভারত, মন্তব্যের পরেও কেন কপিল ফেভারিট ট্যাগ দিলেন না?

ICC World Cup 2023: এশিয়া কাপ দাপটের সঙ্গে জিতে দেশে ফিরেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেই বিশ্বকাপ অভিযানে যাবেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

২০১০ সালে এশিয়া কাপ জেতার পর ২০১১ সালের বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই উদাহরণ টেনেও অনেকে আশাবাদী, এবারও এশিয়া কাপ-জয়ী ভারত দখলে নেবে বিশ্বকাপ। ২০১৩ সালের পর থেকে চলা আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার খরা কাটবে।

ICC World Cup 2023: বিশ্বকাপ জিততে প্রস্তুত ভারত,

তিরাশির বিশ্বকাপ-জয়ী অধিনায়ক কপিল দেব মনে করছেন ভারত দেশের মাটিতে বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত। তাঁর কথায়, প্রথম চারে চলে আসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর যা হবে সেটা ভাগ্যের উপরও নির্ভরশীল। ফলে এখন থেকে বলা ঠিক নয় যে আমরা ফেভারিট। তবে দল নিঃসন্দেহে ভালো জায়গায় রয়েছে।

কপিলের কথায়, আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আমি আমাদের দল সম্পর্কে জানি। কিন্তু অন্য দলগুলি সম্পর্কে ততটা জানি না। সে কারণে সবদিক বিবেচনা না করে আলটপকা কিছু বলা উচিত নয়। ভারতীয় দল নিয়ে বলতে পারি, ভারত খেলার জন্য প্রস্তুত, এমনকী বিশ্বকাপ জেতার জন্যও। নিজেদের খেলা উপভোগ করে আবেগপূর্ণ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

ICC World Cup 2023: বিশ্বকাপ জিততে প্রস্তুত ভারত,

এশিয়া কাপ ফাইনালে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ। ভারতীয় পেসারের প্রশংসা করে কপিল বলেন, সিরাজের বোলিং খুব ভালো লেগেছে। বিশ্বের নানা প্রান্তে পেসাররা ১০ উইকেট তুলে নিচ্ছেন এটাও খুব ভালো দিক। একটা সময় ছিল যখন আমাদের স্পিনারদের উপর নির্ভর করতে হতো। কিন্তু সেই পরিস্থিতি আর নেই।

তবে ফাইনাল যেমন একপেশে হয়েছে তা ক্রিকেটারদের পক্ষে ভালো হলেও দর্শকদের পক্ষে ভালো নয় বলেই মন্তব্য কপিলের। এশিয়া কাপ চলাকালীন চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল। কপিল বলেন, যে কোনও দলের দু-জন মেইন প্লেয়ার চোট পেলে দলের ভারসাম্যে তার প্রভাব পড়ে। এই ধরনের বিষয়ের সঙ্গে ভাগ্যের বিষয়টি জড়িত।

শুভমান গিলেরও প্রশংসা করেছে কপিল। বিশ্বকাপের দলে যাঁরা সুযোগ পাননি তাঁদের নিয়ে এই মুহূর্তে আলোচনাও চান না তিরাশির বিশ্বজয়ী অধিনায়ক। তাঁর কথায়, নির্বাচকরা একসঙ্গে বসে অনেক চিন্তাভাবনার পর সেরা দলই তৈরি করেন। কোনওদিকে আঙুল তোলা সহজ। কিন্তু দল গঠনের বিষয়ে নির্বাচকদের সিদ্ধান্তকেই সমর্থন করা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+