ICC World Cup 2023: বিশ্বকাপের মাঝপথেই ইংল্যান্ড শিবিরে যোগ তারকা পেসারের, বেন স্টোকসকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত
বিশ্বকাপের মাঝপথেই শক্তিবৃদ্ধি করল ইংল্যান্ড। শনিবার মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ব্রিটিশরা। তারআগে সুখবর ইংল্যান্ড শিবিরে। দলের সঙ্গে যোগ দিলেন জোফ্রা আর্চার। কনুইয়ের চোটের জন্য চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে প্রায় দেখাই যায়নি। ফিটনেস সমস্যার জন্য ইংল্যান্ডের ১৫ জনের বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তাঁর। আর্চারকে রাখা হয়েছে রিজার্ভ সদস্য হিসেবে।
বিশ্বকাপের তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরে যথেষ্টই চাপে পড়ে গিয়েছেন ইংল্যান্ড দল। এই পরিস্থিতিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে হলে আর পয়েন্ট হারালে চলবে না। ইংল্যান্ড দলের যখন কঠিন সময়, তখন আর্চারের প্রত্যাবর্তন এর চেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আর হতে পারত না। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে জস বাটলারের নেতৃত্বাধীন দলটি আর পয়েন্ট হারানোর সামর্থ্য রাখে না।

আইপিএলে রোহিতের সেই সতীর্থের নাম জোফ্রা আর্চার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ইংল্যান্ড। তারআগে আর্চার ইংল্যান্ড দলে যুক্ত হলে রুটদের বোলিং শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। আইপিএলে চোট পাওয়ার পর থেকে ২২ গজের লড়াইয়ে আর দেখা যায়নি ইংল্যান্ডের জোরে বোলারকে। তবু তাঁর জন্য অপেক্ষা করেছিলেন বাটলারেরা। আর্চারকে রাখা হয়েছিল বিশ্বকাপের পরিকল্পনায়। ফিট হয়ে ভারতে চলে এসেছেন তিনি। যোগ দিয়েছেন ইংল্যান্ড দলের সঙ্গে।
Look who's here 🤩 @JofraArcher has joined up with the group in India to continue with his recovery 👊
— England Cricket (@englandcricket) October 19, 2023
Welcome, Jof ❤️ #EnglandCricket | #CWC23 pic.twitter.com/TO5v7M6r0E
এদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে বেন স্টোকসের নিয়ে ধোঁয়াশা অব্যাহত। চোটের কারণে ইংল্যান্ডের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি তিনি, তবে মুম্বইয়ে দলের পরবর্তী ম্যাচে ফিরে আসার জন্য নিজেকে পুরোপুরি ফিট ঘোষণা করেছেন। ৩২ বছর বয়সী এই তারকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে অংশ নেন। স্কোটস নিজেকে ফিরে আসার জন্য ফিট বলে ঘোষণা করেন।













Click it and Unblock the Notifications