ICC World Cup 2023: থাকছে না ই-টিকিট, বিশ্বকাপের আগে ক্রিকেট প্রেমীদের জন্য বড় ঘোষণা বিসিসিআইয়ের
ICC World Cup 2023: হাতে বাকি আর মাত্র কয়েকমাস। তারপরই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের মেগা আসর। ২০১৬ সালের পর আবারও ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসির ইভেন্ট। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। বৃহস্পতিবার দিল্লিতে রাজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিসিআই কর্তারা।
একমাস হয়ে গেল বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে। কিন্ত সিএবি ছাড়া আর কোনও ক্রিকেট সংস্থার পক্ষ থেকে টিকিটের দাম ঘোষণা করা হয়নি। এমনকি বিসিসিআইয়ের সার্বিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে বৃহস্পতিবারের মেগা বৈঠকের পর বিশ্বকাপের টিকিট নিয়ে বড় আপডেট উঠে এল।

২০২৩ বিশ্বকাপে কোনও ই-টিকিটের সুবিধা থাকছে না। অনলাইনে টিকিট কাটার পর দর্শকদের সেই টিকিটের হার্ডকপি সংগ্রহ করা বাধ্যতামূলক। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,ভারতের যে কোনও স্টেডিয়ামে ম্যাচ দেখতে হলে ফিজিক্যাল টিকিট থাকা বাধ্যতামূলক। যদি অনলাইনেও টিকিট বুক করে থাকে, তবুও স্টেডিয়ামে ঢুকতে হলে ফিজিক্যালি গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তবেই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।
ই টিকিট না থাকার ফলেএতে ভক্তদের অনেক সমস্যায় পড়তে হয় এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই কারণে ই-টিকেটের চাহিদা বেশি। তবে বিশ্বকাপে এই সুযোগ পাবেন না ভারতের ক্রীড়াপ্রেমীরা।

এই প্রসঙ্গে বোর্ড সচিব জয় শাহ বলেছেন, 'এই মুহূর্তে আমরা ই-টিকিটের ব্যবস্থা চালু করতে পারছি না, প্রথমে আমরা দ্বিপাক্ষিক সিরিজে এটি শুরু করব এবং তার পরেই বড় ইভেন্টের দিকে এগিয়ে যাব। তবে ৭-৮টি কেন্দ্রে আগে থেকেই ফিজিক্যাল টিকিট রিডেম্পশন নিশ্চিত করব। কিন্তু হার্ড কপি নিয়েই সমর্থকদের মাঠে প্রবেশ করতে হবে।'
কয়েক সপ্তাহ আগেই বিশ্বকাপের জন্য টিকিটের দাম ঘোষণা করে সিএবি। ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এই ম্যাচে সমস্ত আপার টায়ারের টিকিটের মূল্য রাখা হয়েছে ৬৫০ টাকা। ডি এবং এইচ ব্লকের জন্য টিকিটের দাম ১০০০ টাকা। বি,সি,কে,এল ব্লকের জন্য টিকিটের দাম ১৫০০ টাকা করে।

ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচের সব আপার টায়ারের টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ৮০০ টাকা। ডি ও এইচ ব্লকের জন্য ১২০০ টাকা করে, সি ও কে ব্লকের জন্য ২০০০ টাকা করে। এবং বি ও এল ব্লকে বসে খেলা দেখার জন্য দর্শকদের কাটতে হবে ২,২০০ টাকার টিকিট। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে খুব দ্রুত টিকিটের দাম ঘোষণা করা হবে।












Click it and Unblock the Notifications