ICC World Cup 2023: আফগানিস্তানের বিরুদ্ধে বুমরাহর সেলিব্রেশন ভাইরাল! রাশফোর্ডকে মনে করালেন ভারতীয় পেসার

ICC World Cup 2023: বিশ্বকাপের আসরে মিলে গেল ক্রিকেট ও ফুটবল। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। যেখানে চলছে বিশ্বকাপের ভারত-আফগানিস্তান ম্যাচ। আর তাতেই জসপ্রীত বুমরাহর সেলিব্রেশন ভাইরাল।

আফগানিস্তান ইনিংসে আজ প্রথম আঘাতটি হানেন বুমরাহ। এরপরই ভারতীয় পেসার সেলিব্রেশনের ধরনে মনে করালেন মার্কাস রাশফোর্ডকে।

ICC World Cup 2023: আফগানিস্তানের বিরুদ্ধে বুমরাহর সেলিব্রেশন ভাইরাল!

আফগানিস্তান আজ টস জিতে ব্যাট করছে। সপ্তম ওভারে ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হয় ভারত। এই ওভারে চতুর্থ বলে ইব্রাহিম জাদরানকে সাজঘরে ফেরান জসপ্রীত বুমরাহ। ৩২ রানের মাথায় প্রথম উইকেটটি পড়েছিল। জাদরান ২৮ বলে ২২ রান করে কট বিহাইন্ড হন। এরপরই জসপ্রীত বুমরাহর সেলিব্রেশন নিয়ে শুরু হয় চর্চা।

বুমরাহ নিজের তর্জনীটি কপালের ডানদিকে ঠেকান। ঠিক যেমনটা করতে দেখা গিয়েছে ইংল্যান্ড তথা ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মার্কাস রাশফোর্ডকে। এটি ওয়ার্কআউট সেলিব্রেশন নামে পরিচিত। রাশফোর্ডের এই সেলিব্রেশন অনুকরণ করতে দেখা গিয়েছে অনেককেই। এবার সেই বিখ্যাত ক্রীড়াবিদদের তালিকায় যুক্ত হলেন জসপ্রীত।

ইতিমধ্যেই বিশ্বকাপের সোশ্যাল মিডিয়ায় বুমরাহ ও রাশফোর্ডের সেলিব্রেশনের ছবি পোস্ট করা হয়েছে। বিশ্বকাপের সঙ্গে যেন মিলে গিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আমেজ। রাশফোর্ড অবশ্য এই সেলিব্রেশনের ধরন নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তিনিও এখন রয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের শিবিরে।

ইংল্যান্ড ফুটবল দল ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলবে। ১৭ অক্টোবর রয়েছে ইতালির বিরুদ্ধে ইউরো ২০২৪ কোয়ালিফায়ার। জসপ্রীত বুমরাহ এদিন বিশ্বকাপের আসরে রাশফোর্ডকে মনে করানোয় ইংল্যান্ডের তারকা ফুটবলার আদৌ তা নিয়ে কোনও মন্তব্য করবেন কিনা সেটা দেখার।

ICC World Cup 2023: আফগানিস্তানের বিরুদ্ধে বুমরাহর সেলিব্রেশন ভাইরাল!

তবে বুমরাহর এই সেলিব্রেশন কিন্তু অবাক করার মতো নয়। তার কারণ ভারতীয় পেসার নিজে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল দলের সমর্থক। সেই দলের তারকার সেলিব্রেশন যে তাঁর মনেও দাগ কেটেছে তা আজ বুঝিয়ে দিলেন বুমরাহ। ওল্ড ট্রাফোর্ডে স্ত্রী সঞ্জনা গণেশনকে নিয়ে ম্যান ইউ-র ম্যাচ দেখতেও গিয়েছিলেন বুমরাহ।

এদিকে, আফগানিস্তান ৩৬.৪ ওভারে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেছে। আজমাতুল্লাহ ওমরজাই ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬৯ বলে ৬২ রান করেছেন। তাঁকে বোল্ড করেন বার্থ ডে বয় হার্দিক পাণ্ডিয়া। ওমরাই ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি চতুর্থ উইকেট জুটিতে ১২১ রানের পার্টনারশিপ গড়েন। শাহিদি এখনও ক্রিজে আছেন।

রহমানুল্লাহ গুরবাজ ২১ ও রহমত শাহ ১৬ রানে আউট হয়েছেন। দুটি উইকেট পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া। একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ ও শার্দুল ঠাকুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+