ICC World Cup 2023: বিরাট-রোহিত নন, ডি কক-রাচিনের সঙ্গে আইসিসির সেরার তালিকায় অন্য এক ভারতীয়

গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছি‌ল একদিনের বিশ্বকাপ। দেখতে দেখতে একমাস পেরিয়ে গেল কাপযুদ্ধ। ইতিমধ্যেই ভারত এবং দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। বাকি দুটি স্থানের জন্য লড়াই চালাচ্ছে আরও পাঁচটি দেশ। গোটা অক্টোবর মাস জুড়েই একাধিক গুরুত্বপূর্ণ, হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেট দলগত খেলা হলেও তাতে ছি‌ল ব্যক্তিগত নৈপূণ্যের ছোঁয়া।

চলতি একদিনোর বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ হবে। এরমধ্যে ৩১টি ম্যাচ হয়েছে অক্টোবর মাসে। ভারত আটটির মধ্যে ছয়টি ম্যাচই খেলেছে অক্টোবর মাসে। বিরাট-রোহিত থেকে শামি অনেকেই ভারতীয় দলের দুরন্ত পারফরফরম্যান্স করেছেন‌ অক্টোবর মাস জুড়ে। কিন্তু আইসিসির মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেলেন কোনও ভারতীয়? সেইসঙ্গে বাকি কোন কোন ক্রিকেটার আছেন তাঁর সঙ্গে লড়াইয়ে। সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ICC World Cup 2023

অক্টোবর মাসে বিশ্বকাপের বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন, একইসঙ্গে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছেন অর্ধশতরানও। এখনও পর্যন্ত তাঁর রান ৫৪৩। কিন্তু তিনি জায়গা পাননি মাসের সেরা ক্রিকেটারের তালিকায়। অন্যদিকে ওপেনিংয়ে বেশিরভাগ ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এখনও পর্যন্ত হিটম্যানের ব্যাট থেকে এসেছে রান। কিন্তু তিনিও ব্রাত্য আইসিসির সেরার তালিকা।

ভারতীয়দের মধ্যে অক্টোবর মাসে আইসিসি মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন জসপ্রীত বুমরাহ। এখনও পর্যন্ত ৮ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৫। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচের সেরাও হয়েছেন‌। ফলে রোহিত-বিরাটদের টপকে তিনিই বিশ্বকাপের প্রথম মাসে সেরা ক্রিকেটারের লড়াইয়ে।

এই তালিকায় আরও দুইজন আছেন। একজজন রাচিন রবীন্দ্র অন্যজন ডি কক। বিশ্বকাপে ব্যাট হাতে একের পর এক চমক দেখিয়েছেন কিউয়ি ব্যাটসম্যান। তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি শতরান। সচিন তেন্ডুলকর সহ একাধিক ক্রিকেটারের রেকর্ড ভেঙেছেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে তাঁর রান সংখ্যা ৫২৩।

অন্যদিকে বিদায় বেলায় জ্বলে উঠেছেন প্রোটিয়া তারকা ডি ককও। ৮ ম্যাচ শেষে তাঁর রান ৫৫০। করেছেন চারটি শতরান। ফলে ডি কক এবং রাচিনও আছেন বুমরাহের সঙ্গে লড়াইয়ে। দুই ব্যাটসম্যান এবং এক বোলারের মধ্যে অক্টোবর মাসের আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার লড়াই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+