ICC World Cup 2023: ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে ছাঁটাই জেসন রয়, সুযোগ পেলেন হ্যারি ব্রুক

ICC World Cup 2023: ভারতের মাটিতে বিশ্বকাপ খেতাব দখলে রাখার লক্ষ্যে নামবে ইংল্যান্ড। ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জেতার পর গত বছর টি ২০ বিশ্বকাপও জিতেছে থ্রি লায়ন্স।

বিশ্বকাপ অভিযানে নামার আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে পরাস্ত করেছে জস বাটলারের দল। সেই সিরিজের পর ১৫ সদস্যের দলে বড় চমক দিল ইংল্যান্ড। ছেঁটে ফেলা হলো জেসন রয়কে। সুযোগ পেলেন হ্যারি ব্রুক।

ICC World Cup 2023: ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে ছাঁটাই জেসন রয়

২০১৯ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য জেসন রয় বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের ওডিআই সিরিজে দলে থাকলেও ব্যাক স্প্যাজমের কারণে খেলতে পারেননি বছর ৩৩-এর ওপেনার। তাঁর জায়গায় সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে ডেভিড মালান ৯২.৩৩ গড়ে ২৭৭ রান করে সিরিজ সেরা হন। লর্ডসে ম্যাচ জেতানো শতরানও করেন।

মনে করা হচ্ছে, বিশ্বকাপে মালানই ওপেন করবেন জনি বেয়ারস্টোর সঙ্গে। প্রাথমিক দলে না থাকলেও হ্যারি ব্রুককে নিয়ে ইংল্যান্ড ব্যাটিং শক্তি বাড়াল, আইপিএলে শতরানও রয়েছে ব্রুকের। কিউয়িদের বিরুদ্ধে দুটি ম্যাচে ওপেন করে অবশ্য তিনি সফল হননি। তিন ম্যাচে করেন ৩৭ রান। ৬টি ওডিআইয়ে ব্রুকের মোট রান ১২৩।

ICC World Cup 2023: ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে ছাঁটাই জেসন রয়

ব্রুক অবশ্য ১২টি টেস্ট খেলে ১১৮১ রান করেছেন, গড় ৬২.১৫, স্ট্রাইক রেট ৯১। চারটি শতরান ও সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে। দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ৪১ বলে শতরানও করেছেন। সে কারণেই তাঁকে বিশ্বকাপের দলে রাখা হলো। ভারতে আসার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ খেলবে ইংল্যান্ড।

উল্লেখ্য, আইরিশদের বিরুদ্ধে সিরিজে রয়কে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বাটলার। তিনি বলেন, চারটি ম্যাচের ভিত্তিতে বিশ্বকাপের দল হয় না। আগ্রাসী খেলার পরিকল্পনা রূপায়িত করতে গিয়ে কিছু ভুল হলে দীর্ঘদিনের পোড়খাওয়া সৈনিককে বাদ দেওয়া সঠিক বার্তা দেয় না। যদিও বাটলারের এই বক্তব্যের পরও রয় ছাঁটাই হলেন।

ইংল্যান্ডের জাতীয় নির্বাচক লুক রাইটের দাবি, সাদা বলের ভালো মানের ক্রিকেটারদের রেখেই দল গঠন হয়েছে। শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড যেভাবে খেলেছে তাতে ভারতে বিশ্বকাপ অভিযান নিয়ে আত্মবিশ্বাসী তিনি। এই সিদ্ধান্তে জেসন রয়ের আন্তর্জাতিক কেরিয়ারে যবনিকা পতন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

ইংল্যান্ডের বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল- জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, স্যাম কারান, ডেভিড উইলি, রিস টপলি, মার্ক উড, গাস অ্যাটকিনসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+