ICC World Cup 2023: নিরাপত্তা ভাঙায় কঠোর সিদ্ধান্ত আইসিসির, বিশ্বকাপ থেকে বিদায় জার্ভোর
ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই বিদায় জার্ভো ৬৯-র। চেন্নাইতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মাঠে ঢুকে পড়েন বিতর্কিত চরিত্র জার্ভো। যার পুরো নাম ড্যানিয়েল জার্ভিস। পেশায় তিনি একজন ইউটিউবার। রবিবার চিপকে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে মাঠে ঢুকে অবলীলায় পৌঁছে যান কোহলি-রাহুলদের কাছে। এই ঘটনায় কড়া অবস্থান নিল আইসিসি। বিশ্বকাপ থেকে পুরোপুরি নিষিদ্ধ করা হল ড্যানিয়েল জার্ভিসকে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেটের ভক্ত এবং ব্রিটিশ ইউটিউবার জার্ভো ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোনও ম্যাচে আর মাঠে থাকতে পারবেন না। বিশ্বকাপের শুরুতেই শাস্তির মুখে পড়লেন জার্ভো। এর আগেও একাধিকবার নিরাপত্তা নিয়মনীতি ভেঙে মাঠে প্রবেশ করেছিলেন তিনি।২০২১ সালে ভারত যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল তখনও বার তিনেক তিনি ভারতের জার্সি পরে মাঠে ঢুকে পড়েছিলেন।

ড্যানিয়েল জার্ভিস শুধু একজন ইউটিউবার নন, একজন ভারতীয় ক্রিকেট ফ্যানও। আইসিসির পক্ষ থেকে সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে, 'চলতি বিশ্বকাপেরর আর কোনও ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না ড্যানিয়েল জার্ভিস। নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

রবিবার ভারতের প্রথম ম্যাচে সকলকে ফাঁকি দিয়ে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামেন এই ইংলিশ ক্রিকেট ভক্ত। এই সময়ে জার্ভোর সঙ্গে বিরাট কোহলিকেও কথা বলতে দেখা যায়। বিরাটের অভিব্যক্তি থেকে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তিনি এই প্র্যাঙ্কস্টারকে দেখে বেজায় চটেছিলেন।
তবে সঙ্গে সঙ্গেই তাকে মাঠের বাইরে বের করে দেওয়া হয়।
জার্ভো ২০২১ সালে লর্ডস টেস্ট চলাকালীন মাঠে ঢুকে পরেছিলেন ভারতের জার্সি পরে। তাঁকে চ্যাংদোলা করে বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। ভারতীয় ক্রিকেটাররা যা দেখে বেশ মজাই পেয়েছিলেন। প্যাড, গ্লাভস, হেলমেট পরে জার্ভো ভারতের জার্সিতে আগেও মাঠে নেমেছেন। আবার তাঁর কায়দা সেই সময় ছিল অনেকটা ব্যাটসম্যান হিসেবে মাঠে নামার মতো। যার ফলে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তাঁকে আজীবন নির্বাসিতও করে।
Jarvo enters the field again.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 8, 2023
KL Rahul shows him exit gate! pic.twitter.com/edN8hzHsVe
বিদেশের মাটিতে ভারতের ম্যাচের মাঝে মাঠে ঢুকে শান্ত হননি জার্ভো। এ বার তিনি পৌঁছে গেলেন ভারতেও। পৌঁছে যান ভারতীয় ক্রিকেটারদের কাছে। প্রথমে রাহুল সেই সময় জার্ভোকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। ফের নিরাপত্তারক্ষীরা তাঁকে মাঠ থেকে বের করে দেন। কিন্তু একই ম্যাচে ২ বার জার্ভো মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
Jarvo in Chepauk....!!!!! pic.twitter.com/h24Lx8A6I4
— Johns. (@CricCrazyJohns) October 8, 2023
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালের আইসিসি একদিনের বিশ্বকাপে প্রত্যেককে সুরক্ষা এবং নিরাপত্তা প্রদানের আমাদের মূল লক্ষ্য। যদি পরবর্তীকালে দেখা যায় কোনও ভেন্যুতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা আছে সেটাও ব্যবস্থা করা হবে।'












Click it and Unblock the Notifications