ICC World Cup 2023: সেমিফাইনালের মেগা ম্যাচে ভিলেন হবে বৃষ্টি? জেনে নিন মুম্বইয়ের আবহাওয়ার পূর্বাভাস
IND vs NZ, ICC World Cup 2023: ভাইফোঁটার দিনে ক্রিকেটের মহাভোজ। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। ২০১৯ সালের পর আবার বিশ্বকাপের সুপার সেমিতে মুখোমুখি দুই দেশ। কিন্তু মেগা এই ম্যাচে ফোকাসে মুম্বইয়ের আবহাওয়া। ম্যাচের সময় কেমন থাকবে মুম্বই শহরের আবহাওয়া? বৃষ্টি কী ভিলেন হতে পারে গুরুত্বপূর্ণ এই ম্যাচে। বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমে ব্যাট করবে তাদের জন্য এই মাঠটি খুব সহায়ক হতে পারে। এ থেকে স্পষ্ট যে এই মাঠে চার-ছক্কার বন্যা হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে ম্যাচের আগে খেলোয়াড় ও সমর্থকদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ম্যাচের দিনে অর্থ্যাত বুধবার হাওয়া অফিসের পূর্বাভাস কিন্তু স্বস্তিতে রাখবে সমর্থক থেকে ম্যাচ আয়োজকদের।

একইসঙ্গে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১৪ কিলোমিটার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪৪ শতাংশ আর্দ্রতা থাকায় বৃষ্টির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃষ্টি বা অন্য সমস্যার কথা মাথায় রেখে সেমির জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। বুধবারের ম্যাচটি যদি কোনো কারণে না হয়, সেটি গড়াবে বৃহস্পতিবারে। দুদিনের মধ্যে উভয় দলকে অন্তত ২০ ওভার করে ব্যাট করতে হবে। তবেই হবে ম্যাচের ফলাফল। বৃষ্টিতে ওভার কমলে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ফলাফল নির্ধারণ করা হবে।
মুম্বইয়ের এই মাঠটি বেশ ছোট, যার কারণে এখানে প্রচুর রান হয়। প্রথমে ব্যাট করা দলের এখানে গড় স্কোর ২৬১ রান। এই পিচে প্রথমে ব্যাট করা দল জিতেছে ১৪ টি ম্যাচ। অন্যদিকে প্রথমে বোলিং করা দলটি জিতেছে ১৩টি ম্যাচ।
ICC CWC 2023: মহারাজের ধাক্কায় সিংহাসন হারালেন সিরাজ! নিউজিল্যান্ড ম্যাচের আগেই বড় দুঃসংবাদ
গ্রুপপর্বের ৯ ম্যাচে সবগুলো জিতে অপরাজিত থেকে সেমিতে উঠে এসেছে স্বাগতিক ভারত। অন্যদিকে, ৫টি ম্যাচ জিতে এবং চারটি ম্যাচ হেরে টেবিলের চতুর্থ স্থানে থেকে সেমি পা রেখেছে নিউজিল্যান্ড।
আজকে এবং কালকে যদি ম্যাচে ফল নির্ধারণ না হয়, তখন রাউন্ড রবিন লিগে পয়েন্ট তালিকায় যে দল উপরে ছিল, তারা ফাইনাল নিশ্চিত করবে। ভারত গ্রুপপর্বে শতভাগ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেমি নিশ্চিত করেছে। তাই ফাইনাল নিশ্চিত হবে রোহিত শর্মার দলের। আর বিশ্বকাপ থেকে বাদ পড়বে নিউজিল্যান্ড।












Click it and Unblock the Notifications