ICC World Cup 2023: আফগানিস্তানের কাছে পাকিস্তান হারতেই তুমুল নাচ পাঠানের, রোহিতের ছবি নিয়ে নেটপাড়ায় চর্চা

ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়কে কি ত্বরান্বিত করল আফগানিস্তানের ঐতিহাসিক জয়? গতকাল চেন্নাইয়ে আফগানিস্তান ২৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতে জিতেছে ৮ উইকেটে।

পয়েন্ট তালিকাতেও পাকিস্তানের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আফগানিস্তান। এই হার যে বড় ধাক্কা, তা স্বীকার করেছেন বাবর আজম। ফিল্ডারদের অন্যমনস্কতার কারণ খোঁজা হচ্ছে। তবে পাকিস্তানের হারে খুশি ভারতের ক্রিকেটপ্রেমীরা।

ICC World Cup 2023: আফগানিস্তানের কাছে পাকিস্তান হারতেই তুমুল নাচ পাঠানের

চলতি বিশ্বকাপে আফগানিস্তান জায়ান্ট কিলার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো যে নেহাত ফ্লুক ছিল না, তা রশিদ খান, ইব্রাহিম জাদরানরা প্রমাণ করে দিয়েছেন পাকিস্তানকে হারিয়ে। অনেক বিশেষজ্ঞই বলছেন, এটা অঘটন নয়। বরং আফগানিস্তানের উত্তরণ হিসেবে চিহ্নিত হোক।

পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইয়ে আফগানদের এটি প্রথম জয়। সে কারণে ঐতিহাসিকও বটে। পাকিস্তান থেকে যাঁদের আফগানিস্তানে পাঠানো হয়েছে, তাঁদের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটি উৎসর্গ করেছেন জাদরান। নেটপাড়ায় পাকিস্তানকে নিয়ে মিমের বন্যা ছুটেছে। পাক সমর্থকরাও বিদ্ধ করছেন বাবরের দলকে।

ICC World Cup 2023: আফগানিস্তানের কাছে পাকিস্তান হারতেই তুমুল নাচ পাঠানের

শাহিন শাহ আফ্রিদির পবলে চার মেরে আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি দলকে টার্গেট পার করে দিতেই ভিকট্রি ল্যাপ দিতে থাকে আফগানিস্তান দল। দেশের পতাকা নিয়ে সেই ভিকট্রি ল্যাপে নেতৃত্ব দিতে থাকেন তারকা স্পিনার রশিদ খান। তাঁরা ধন্যবাদ জানান এমএ চিদাম্বরম স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের।

স্টার স্পোর্টসে সেই সময় মাঠে দাঁড়িয়েই ম্যাচ বিশ্লেষণ করছিলেন ইরফান পাঠান। তিনি লাইভ চলাকালীনই রশিদদের সঙ্গে নাচতে শুরু করেন। যা ভাইরাল হতে সময় লাগেনি। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, রশিদ খান তাঁকে বলেছিলেন চলতি বিশ্বকাপে আফগানিস্তান আবার জিতবে। তখন পাঠানও ফের নাচার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথাই তিনি রাখলেন।

এরই মধ্যে ভাইরাল হয়েছে রোহিত শর্মার একটি ছবিও। ধরমশালায় রোহিত শর্মার হাসার ছবি ফ্রেমবন্দি হয়েছে। সেই ছবিটিতে অনেকেই লিখেছেন, রোহিতের হাসির কারণ পাকিস্তানের পরাজয়ই।

যদিও এই ছবির সময়ের সঙ্গে পাকিস্তানের জেতা-হারার সম্পর্ক নেই, তবুও পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে রোহিতের ছবিকেই হাতিয়ার করেছেন নেটাগরিকরা।

চেন্নাইয়ে গতকাল পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮২ রান তুলেছিল। বাবর ৭৪ ও আবদুল্লাহ শফিক ৫৮ রান করেন। নূর আহমেদ তিনটি ও নবীন উল হক ২ উইকেট নেন। জবাবে খেলতে নেমে ৪৯ ওভারেই প্রয়োজনীয় রান তুলে ফেলে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ৬৫, ইব্রাহিম জাদরান ৮৭ করেন। রহমত শাহ ৭৭ ও শাহিদি ৪৮ রানে অপরাজিত থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+