India's Probable Team For World Cup: বিশ্বকাপে ভারতীয় দলে থাকতে পারেন কারা? শার্দুলের সঙ্গে জোর টক্কর জয়দেবের

India's Probable Team For WC: অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু বিশ্বকাপ। ইতিমধ্যেই সম্ভাব্য দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিশ্বকাপের দলে কারা থাকবেন তা নিয়ে তুঙ্গে চর্চা।

১৫ সদস্যের দল বাছতে গিয়ে কাকে রাখবেন, কাকে বাদ দেবেন, সেটাই বড় চ্যালেঞ্জ ভারতীয় নির্বাচকদের জন্য। ৫ সেপ্টেম্বরের মধ্যে ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করতে হবে সব দেশকে। চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২৭ সেপ্টেম্বরের মধ্যে।

Indias Probable Team For World Cup: বিশ্বকাপের দলে থাকতে পারেন কারা?

ভারতে একদিনের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। ২৭ তারিখ ওই সিরিজের শেষ ম্যাচ। সেদিনের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দলে যত খুশি সংখ্যক রদবদলের পথে হাঁটতে পারেন নির্বাচকরা। ফলে বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় নির্বাচকরা ১৬ থেকে ১৮ জন ক্রিকেটারকে প্রাথমিক দলে রাখতে পারেন।

এশিয়া কাপ বা অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকতে পারেন শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাট। কিন্তু মনে করা হচ্ছে, ১৫ সদস্যের দলে দুজনের মধ্যে একজনেরই ঠাঁই হতে পারে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অক্টোবরের ৮ তারিখ চেন্নাইয়ে সেই ম্যাচটি হবে। লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের ফিটনেসের দিকে নজর রাখা হচ্ছে। চর্চায় অতিরিক্ত সিমার ও তৃতীয় স্পিনার।

জসপ্রীত বুমরাহ লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার সারিয়ে ফিরছেন আয়ারল্যান্ডে। তিনি ৮০ শতাংশ ফিট থাকলেও বিশ্বকাপে খেলবেন। জায়গা নিশ্চিত মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের। হার্দিক চতুর্থ পেসারের দায়িত্ব সামলাতে পারবেন। ১০ ওভার না করলেও ৬ থেকে ৮ ওভার তিনি করতে পারবেন।

Indias Probable Team For World Cup: বিশ্বকাপের দলে থাকতে পারেন কারা?

এই অবস্থায় জয়দেব উনাদকাটের চেয়ে এগিয়ে শার্দুল ঠাকুর। তিনি ক্যারিবিয়ান সফরে ৮ উইকেট পেয়েছেন। উনাদকাটের ইতিবাচক দিক হলো তিনি বাঁহাতি পেসার। অর্শদীপ সিং এশিয়ান গেমসে খেলবেন। ফলে বাঁহাতি পেসার হিসেবে পড়ে থাকছেন উনাদকাট। তাই তিনিও দৌড়েই রয়েছেন। রবীন্দ্র জাদেজা রয়েছেন। অক্ষর প্যাটেলও থাকতে পারেন বিশ্বকাপের দলে। যুজবেন্দ্র চাহালকে নিয়ে থাকছে অনিশ্চয়তা।

Indias Probable Team For World Cup: বিশ্বকাপের দলে থাকতে পারেন কারা?

ভারতের এশিয়া কাপের দল চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে। শ্রেয়সের চেয়ে ফিটনেসের নিরিখে এগিয়ে রয়েছেন রাহুল। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি ৫০ ওভার কিপিং করার মতো পরিস্থিতিতে আছেন কিনা সেই ম্যাচ ফিটনেস দেখে নিতে চাইছেন নির্বাচকরা। সে কারণে রাহুলকে এশিয়া কাপ ও অস্ট্রেলিয়া সিরিজে দেখে নেওয়া হতে পারে।

ভারতের বিশ্বকাপ দলে সুযোগের দৌড়ে যাঁরা: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+