ICC World Cup 2023: ‘ভারতের বোলাররা ব্যাট করতেই পারেন না’, ফাইনাল হারের পর কটাক্ষ নাসের হুসেনের

ICC World Cup 2023: বিশ্বকাপে প্রত্যাশা জাগিয়েও কাপ অধরাই থেকেছে ভারতের। আইসিসি ট্রফিতে ভারতের ব্যর্থতার ধারা অব্যাহত। বিশেষ করে নকআউট গিয়ে হারের রোগ সারছে না,২০১৪ সাল থেকে ২০২৩। এই সময়কালে ভারতের কোচ বদল হয়েছে বেশ কয়েকবার। কিন্তু কেউই টিম ইন্ডিয়ার নক আউটে হারের রোগ সারাতে পারলেন না এখনও পর্যন্ত। ফাইনাল হারের পরই ভারতীয় দলকে খোঁচা দিতে ছাড়লেন না নাসের হুসেনের।

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নিশা‌না করলেন টেলএন্ডারদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে। বিশ্বকাপের বিগত ১০টি ম্যাচে ভারতের টপ অর্ডার বা মিডল অর্ডারের ব্যাটাররাই দায়িত্ব নিয়ে রান করছে‌ন। ফলে সেভাবে টেলএন্ডারদের ব্যাট করার প্রয়োজন হয়নি। কিন্তু ফাইনাল ম্যাচে উপরের দিকে ব্যাটসম্যানরা আউট হওয়ায় ব্যাট হাতে নামতে হয় বোলারদেরও। কিন্তু শামি-বুমরাহ-কুলদীপরা সেভাবে দলকে নির্ভরতা দিতে পারলেন না।

ICC World Cup 2023

এই পরিস্থিতি কাটা ঘায়ে ‌নুনের ছিটে দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। তাঁর কথায়, 'ভারত ভালো দল কিন্তু। কিন্তু মোতেরার পিচ, অস্ট্রেলিয়াকে খেলায় ফিরিয়ে নিয়ে এসেছে। ভারতের চার বোলার ব্যাটই করতে পারে‌নি, ফলে ভারত খেলায় ফিরতে পারেনি। এমনকি কোহলি বা রাহুলের ইনিসের কোন মূল্য পাওয়া যায়নি।'

একইসঙ্গে ব্রিটিশ প্রাক্তনীর খোঁচা, 'ভারত শামিকে আট নম্বরে ব্যাট করতে পাঠানো নিয়েই চিন্তিত ছিল।' ফাইনালল ম্যাচে শামি ৬, বুমরাহ ১, কুলদীপ ১০ এবং সিরাজ ৯ রান করেন। ফলে কোনও টেলএন্ডারই ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেননি।

এরআগে সেমিফাইনাল জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেন হুসেন। তিনি বলেন, আগামীকাল শিরোনাম হবে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ শামিকে নিয়ে, কিন্তু এই ভারতীয় দলের আসল নায়ক হলেন রোহিত শর্মা। তিনি দলের সংস্কৃতি বদলে দিয়েছেন। এই বিশ্বকাপে ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচে ভারতকে দারুণ শুরু এনে দিয়েছে রোহিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+