ICC World Cup 2023: ভারতের ‘সি’ দলও হারিয়ে দেবে! পাকিস্তানকে চরম কটাক্ষ শ্রীসন্থের
চলতি বিশ্বকাপে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের ফলাফল হয়ে গিয়েছে গত ১৪ অক্টোবর রাতেই। তারপর বেশ কয়েকদিন কেটে গিয়েছে, কিন্তু ভারত-পাক ম্যাচের রেশ কিছুতেই কাটছে না। এবার পাকিস্তান দলকে তীব্র কটাক্ষ করলেন ক্রিকেটার এস শ্রীসন্থ। আহমেদাবাদে ভারতের কাছে শুধু হারই নয়, বাবররা একাধিক লজ্জার রেকর্ডও গড়েছেন।
১৯৯২ সাল থেকে ২০২৩, একদিনের বিশ্বকাপে যতবারই ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান, ততবারই হারের লজ্জার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। ব্যতিক্রম হয়নি সদ্য সমাপ্ত ম্যাচেও। ম্যাচ হারের পরই একাধিক বিষয়ে অজুহাত দেয় পাক শিবির। এমনকি আইসিসির কাছে নালিশও করে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান।

এখানেই থেমে না থেকে ভারতীয় দলের প্রাক্তন পেসার মন্তব্য করেন, 'আমার মনে হয় ভারতের সি দলও পাকিস্তানের মূল দলকে হারিয়ে দেবে। এমনকি আইপিএল দলগুলি থেকে ক্রিকেটার নিয়ে তৈরি করা টিমও পাকিস্তানকে হারিয়ে দেবে।'

১৪ অক্টোবরের ম্যাচ ১৯১ রানেই অল আউট হয়ে যায় পাক দল। জসপ্রীত বুমরাহ থেকে কুলদীপ যাদব প্রত্যেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। ১৫২ রানে ২ উইকেট থাকা পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষ ১৯১ রানে। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৮৬ রানের সৌজন্যে সহজহেই জয় তুলে নেয় ভারত। তবে অধিনায়ককে টেক্কা দিয়ে ম্যাচের সেরা হলেন জসপ্রীত বুমরাহ। যদিও ফের একবার নকআউটে এই দুই দলের সাক্ষাতের সম্ভাবনা আছে।












Click it and Unblock the Notifications