ICC World Cup 2023: ৪ নম্বরের অডিশন অব্যাহত, বিশ্বকাপের আগে পরীক্ষা দিলেন ১০ জন
২০১৯ সালের পর কেটে গিয়েছে চার বছর। দুয়ারে আরও একটা বিশ্বকাপ কড়া নাড়ছে। কিন্তু একদিনের ক্রিকেটে চার নম্বরে স্থায়ী ব্যাটসম্যান আবিষ্কার করতে ব্যর্থ টিম ম্যানেজমেন্ট। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের আগে বার বার চর্চায় উঠে এসেছিল নম্বর পজিশন। ইংল্যান্ডের বিশ্বকাপে ওই পজিশনে একাধিক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কেউই সাফল্যের দিশা দেখাতে পারেননি।
এরপর কেটে গিয়েছে চার বছর। ভারতীয় দলে কোচ থেকে অধিনায়ক, এমনকি দুইবার বিসিসিআই সভাপতিও বদলে গিয়েছে। কিন্ত চার নম্বরে রোগের ঔষধ এখনও আবিষ্কার হল না। ২০১৯ সালের বিশ্বকাপের মতই আসন্ন কাপযুদ্ধের আগেও অডিশনের ধারা অব্যাহত।

এখনও পর্যন্ত ১০ জন ব্যাটসম্যানকে এই জায়গায় ব্যাটিং করানো হয়েছে, কিন্ত ভরসা দিতে পারছেন না কেউই। মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ স্থানে সঠিক ব্যাটসম্যান খুঁজে বের করাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ রোহিত-রাহুল জুটির কাছে। ২০১৯ বিশ্বকাপের আগে একই জায়গায় শাস্ত্রী-কোহলি পরীক্ষা নিয়েছিলেন ১৩ জনের।
২০১৯ সালের একদিনের বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে এখনও পর্যন্ত ১০ জন ক্রিকেটারকে চার নম্বর স্থানে খেলানো হয়েছে। শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ থেকে শুরু করে হালফিলে সূর্যকুমার যাদব একাধিক ক্রিকেটারকে এই পজিশনে নামানো হয়েছে। কিন্তু বিশ্বকাপের দুই মাস আগেও ভরসার মুখ খুঁজে পেতে ব্যর্থ টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় দলের সমস্যা আরও বাড়িয়েছে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলের চোট। এই তিন ক্রিকেটারই মিডল অর্ডারে দলের অত্যন্ত নির্ভরযোগ্য। কিন্তু বিশ্বকাপে যে পাওয়া যাবে কিনা তা এখনও চূড়ান্ত নয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে একাধিক পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় দল।
পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাবে ৪ নম্বরে নেমে শ্রেয়স ২২ ম্যাচ খেলে ৮০৫ রান করেছেন। পন্থ ১১ ম্যাচে ৩৬০ রান, ঈশান কিষাণ ৬ ম্যাচে ১০৬ রান, সূর্যকুমার যাদব ৬ ম্যাচে ৩০ রান, কেএল রাহুল ৪ ম্যাচে ১৮০ রান, কোহলি ১ ম্যাচে ১৬ রান, পাণ্ডিয়া ১ ম্যাচে ৫ রান করেছেন। অক্ষর প্যাটেল, বিজয় শঙ্কর থেকে মণীষ পাণ্ডেরাও এই জায়গায় পরীক্ষা দিয়েছেন। পাশ করতে পারেননি।

চার নম্বর পজিশনে নেমে যুবরাজ সিং মাতিয়েছিলেন ২০১১ বিশ্বকাপ। চার নম্বর পজিশনের জন্য আদর্শ ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুল ও রিঙ্কু সিংয়ের কথা বলেছেন যুবরাজ সিং। যুবি বলেছেন, "রিঙ্কু সিং দুর্দান্ত ব্যাটিং করেছে আইপিএলে। পার্টনারশিপ গড়তে পারে।












Click it and Unblock the Notifications