Ind vs Eng In CWC 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের ভারত কেন কালো আর্মব্যান্ড পরে? ব্যর্থ গিল ও বিরাট

আজ ভারত ছয়ে ছয় করে ফেললে শেষ চারে বিশ্বের ১ নম্বর দলের জায়গা পাকা যেমন হয়ে যাবে, তেমনই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

আজ টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড। রোহিত শর্মা ভারত অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলছেন। দুই দলই প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছে। ভারতীয় ক্রিকেটাররা আজ মাঠে নেমেছেন কালো আর্মব্যান্ড পরে। স্বাভাবিকভাবেই এর কারণ জানার চেষ্টা করছেন ক্রিকেটপ্রেমীরা।

Ind vs Eng In CWC 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের ভারত কেন কালো আর্মব্যান্ড পরে?

ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী গত সোমবার প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তারপর এদিনই প্রথম ম্যাচ খেলতে নামল ভারতীয় দল। কিংবদন্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই কালো আর্মব্যান্ড পরেছেন ভারতীয় দলের সকলে। বেদী ৬৭টি টেস্ট খেলেছেন ১৯৬৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে। রয়েছে ২৬৬টি উইকেট।

ভারতের প্রবাদপ্রতিম এই স্পিনার ১০টি একদিনের আন্তর্জাতিকে ৭টি উইকেট ঝুলিতে পুরেছেন। ভারতকে একদিনের আন্তর্জাতিকে প্রথম জয় এনে দিতেও অবদান রেখেছিলেন বেদী। ১৯৭৫ সালের বিশ্বকাপে তিনি পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভার হাত ঘুরিয়ে ৮টি মেডেন-সহ ৬ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছিলেন।

ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে তিনি ৩৭০টি ম্যাচে ১৫৬০টি উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটেও ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী ছিলেন বেদী। নর্দাম্পটনশায়ারের হয়ে ১৯৭২ থেকে ১৯৭৭ সালের মধ্যে ১০২টি ম্যাচ খেলে তিনি ৪৩৪টি উইকেট দখল করেছিলেন। বিশ্বকাপের মধ্যে বেদীর প্রয়াণে তাই শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে।

Ind vs Eng In CWC 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের ভারত কেন কালো আর্মব্যান্ড পরে?

এদিকে, প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৬ রান। চতুর্থ ওভারের শেষ বলে শুভমান গিলকে (১৩ বলে ৯ রান) বোল্ড করে দেন ক্রিস ওকস। ভারতের প্রথম উইকেট পড়ে ২৬ রানে। সপ্তম ওভারের পঞ্চম বলে বড় ধাক্কা দেন ডেভিড উইলি। দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি ৯ বলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন। ২৭ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+