ICC World Cup 2023:বিশ্বকাপে দাপট দেখাচ্ছেন বুমরাহ-জাদেজারা, বোলার বিরাটের কীর্তি জানলে অবাক হবেন
বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাতে রাজ করছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রতিটি ম্যাচেই রেকর্ড গড়ছেন। কিন্তু ম্যাচ কী শুধু ব্যাটসম্যানরাই জেতাচ্ছেন? উত্তরটা অবশ্যই না। বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে ভারতের জয়ে বড় অবদান আছে বোলারদেরও। তাই বিশ্বকাপের বোলারদের তালিকাতে দাপট দেখালেন ভারতীয়রাই।
বিশ্বকাপের সেরা ইকোনমিতে বোলারদের তালিকায় ভারতীয়দের দাপট দেখা যাচ্ছে। এই তালিকায় প্রথম চারজনই ভারতীয়। প্রথম স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন, তবে তিনি এই টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলেছেন। চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান খরচ করে পেয়েছেন ১ উইকেট। এরপর থেকে আরও কোনও ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা হয়নি তামিল স্পিনারের। কিন্তু বিশ্বকাপে বোলারদের সেরা ইকোনমি রেটে তিনিই শীর্ষে, অশ্বিনের ইকোনমি রেট ৩.৪০।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন স্পিনার রবীন্দ্র জাদেজা। ৫ ম্যাচে মোট ৪৭.৫ ওভার বল করেছেন জাড্ডু। তাঁর ইকোনমি ৩.৯৭। জাদেজা পেয়েছেন সাতটি উইকেট। দুটি মেডেন ওভারও তাঁরই দখলে। তবে তালিকায় চতুর্থ নামটা শুনেল চমকে যেতেই পারেন। এক ওভারও বল করেননি কিন্ত ইকোনমি রেট বেশ নজরকাড়া। তিনি বিরাট কোহলি।

আট বছর বিশ্বকাপে বল করলেন কোহলি। ছয় বছর পর একদিনের ক্রিকেটে বল করেন বিরাট। কিন্তু তিনটি বল করেও যে সেরাদের তালিকাতে নাম নথিভুক্ত করে রাখা যায় সেটাই দেখালেন কোহলি।এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে চারটি উইকেট সংগ্রহ করেছেন কোহলি।
বিশ্বকাপের এই তালিকায় পাঁচ নম্বরে আছেন মহম্মদ নবী। পাঁচ ম্যাচে ৩৪ ওভার বল করে তিন উইকেট নেওয়া আফগান বোলারের ইকোনমি রেট ৪.০৫। ছয় নম্বরে আছেন নিউজিল্যান্ডের মিচেল স্ট্যান্টানার। পাঁচ ম্যাচে ১২ উইকেট নিলেও তাঁর ইকোনমি রেচ ৪.২৫।

লিভিংস্টোন আছেন সাত নম্বরে তাঁর ইকোনমি রেট ৪.৩৭। ব্যাট হাতে রেকর্ড করা ম্যাক্সওয়েল আছেন ৮ নম্বরে। ৫ ম্যাচে তিন উইকেটে পাওয়া অজি তারকার রেট ৪.৪০। নবম ও দশম স্থানে আছেন ট্রেন্ট বোল্ট ও কেশব মহারাজ। তাঁদের ইকোনমি রেট যথাক্রমে ৪.৫৫ ও ৪.৬০।












Click it and Unblock the Notifications