ICC World Cup 2023: বিশ্বকাপে দাপট ভারতীয় বোলারদের, উইকেট সংখ্যার নিরিখে কত নম্বরে কুলদীপরা?
ক্রিকেট মানেই রানের খেলা, চার ছক্কার বন্যা দেখতেই মাঠে আসেন দর্শকরা। কিন্তু ম্যাচ জয়ের জন্য ব্যাটসম্যানদের পাশাপাশি সমান ভূমিকা থাকে বোলারদেরও। অনেক সময়ই ম্যাচের নিয়ন্ত্রক হয়ে উঠেন বোলাররাই। চলতি বিশ্বকাপের শুরু থেকেই চমকপ্রদ পারফরম্যান্স করছে ভারতীয় বোলিং বিভাগ। তিন ম্যাচ শেষে কেমন পরিসংখ্যান বুমরাহ-কুলদীপদের? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বেশিরভাগ দলেরই তিনটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তিন ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে টিম ইন্ডিয়া। শুধু পয়েন্ট তালিকার শীর্ষেই নয়, একইসঙ্গে বোলারদের তালিকার শীর্ষেও আছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচ শেষে ভারতীয় বোলাররা মোট ২৮টি উইকেট সংগ্রহ করেছেন। ইকোনমি রেট ৪.৫৫। এই তিন ম্যাচে ভারতীয় বোলাররা রান খরচ করেছেন ৬৪৮। মোট ১৪২.২ ওভার বল করেছেন।

তালিকায় চতুর্থ স্থানে আছে আফগানিস্তান, তাদের উইকেট সংখ্যা ১৫। রশিদ খানরা রান খরচ করেছেন ৬৩৪। ইকোনমি রেট ৫.৭৫। তালিকায় পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচ শেষে তাদের উইকেট সংখ্যা ২০।

এবার নজর রাখা যাক ব্যাটসম্যানদের দিকে। ৩ ম্যাচের শেষে ২৪৮ রানের সুবাদে এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান পাক ব্যাটসম্যানের ঝুলিতেই ।৩ ম্যাচে শেষে এখনও পর্যন্ত ২৪৮ রান করেছেন মহম্মদ রিজওয়ান। এবারের বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩১ রান।

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে দ্বিতীয়স্থানে রয়েছেন ডেভন কনওয়ে । কিউয়ি ব্যাটসম্যানের ঝুলিতে ৩ ম্যাচের শেষে ২২৯ রান। তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। ২১৭ রান ভারত হিটম্যানের ঝুলিতে।
১২ বছর পর ভারতের মাটিতে বসেছে একদিনের বিশ্বকাপের আসর। বোধনেই ঝড় তুলেছে টিম ইন্ডিয়া। প্রথম তিন ম্যাচ জিতে কাপ জয়ের প্রত্যাশাকে দ্বিগুণ করে দিয়েছেন রোহিত-বিরাটরা।












Click it and Unblock the Notifications