ICC World Cup 2023: রোহিতহীন ভারতীয় দলের আগমন চেন্নাইয়ে, বাবরের সঙ্গে ব্যবধান কমালেন গিল
বিশ্বকাপ খেলতে চেন্নাই পৌঁছে গেল ভারত অস্ট্রেলিয়া দুই দল। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত।চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। বুধবারই তামিলনাড়ুর রাজধানী শহরে পা রাখল দুই দল। ভারত-অস্ট্রেলিয়া দুই টিমের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দলের সঙ্গেই চেন্নাই এলেন বিরাট কোহলি। ৩০ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণে মুম্বইয়ে গিয়েছিলেন বিরাট।বিশ্বকাপ শুরুর আগেই বিরাটের ভারতীয় শিবির ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়ে। যদিও সূত্রের খবর অনুসারে, মঙ্গলবার রাতেই তিরুবনন্তপুরমে ভারতীয় দলের শিবিরে যোগ দেন কোহলি। এরপর বুধবার চেন্নাইয়ে এলেন দলের সঙ্গে।

চেন্নাইয়ের বিমানবন্দর থেকে বিরাট কোহলি টিম বাসের দিকে যাওয়ার সময় সেখানে উপস্থিত তাঁর অনুরাগীরা 'কোহলি,কোহলি' স্লোগান দিতে থাকেন। এরপর এক এক করে টিম বাসের দিকে এগিয়ে যান জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াসহ ভারতীয় ক্রিকেটাররা।

সমর্থকদের বিরাট গর্জনের সময় অজি ক্রিকেটাররা সেখানেই দাঁড়িয়েছিলেন। চেন্নাই বিমানবন্দরে কোহলি গর্জন ও ভারতীয় টিমের জন্য স্লোগান বেশ ভালো মতোই কানে পৌঁছেছে ডেভিড ওয়ার্নারদের।
বৃহস্পতিবার থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করবে দুই দল। এদিকে বিশ্বকাপ শুরুর আগেই বিরাট সুখবর শুভমান গিলের জন্য। বিশ্বকাপ শুরুর আগে আইসিসি-র ওয়ানডে ক্রমতালিকায় দুই নম্বর স্থান ধরে রাখলেন গিল।
বাবর আজমের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল । ২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটে দুরন্ত খেলেছেন তিনি। এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বাবরের বর্তমান পয়েন্ট ৮৫৭, সেখানে গিলের পয়েন্ট ৮৩৯। ফলে বিশ্বকাপেই বাবরকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ভারতীয় তারকার সামনে।
#WATCH | Tamil Nadu: Players of Indian and Australian Men's Cricket team for World Cup 2023 arrive at Chennai Airport
— ANI (@ANI) October 4, 2023
India will face Australia on 8th October at MA Chidambaram Stadium in Chennai. pic.twitter.com/eOl80lKpRu
বোলিংয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন মহম্মদ সিরাজ। তাঁর সঙ্গে যুগ্মভাবে আছেন হ্যাজেলউড। বিশ্বকাপে গিল, সিরাজের দিকে বাড়তি নজর থাকবে।












Click it and Unblock the Notifications