ICC CWC 2023: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ২০ টিকিট বাজেয়াপ্ত, কালোবাজারি রুখতে সক্রিয় পুলিশের হাতে ধৃত ১

ICC CWC 2023: ইডেনে ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। লিগ পর্বের তিনটি 'মরা ম্যাচ' পড়েছে ক্রিকেটের নন্দনকাননে। যদিও ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথে ক্রিকেটের নন্দনকানন চেনা ছন্দে ফিরবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই শুরু হয়েছে টিকিটের কালোবাজারি। সক্রিয় ব্ল্যাকাররা। ময়দানের বটতলায় চলছে অবাধে টিকিট ব্ল্যাক। তবে কালোবাজারিরা সাবধান! কালোবাজারি রুখতে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। আজ তেমনই এক আচমকা হানায় হাতেনাতে গ্রেফতার ১।

ICC CWC 2023: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ২০ টিকিট বাজেয়াপ্ত

বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। অনলাইনে টিকিট সোল্ড আউট লেখা হলেও বাস্তবে দেখা গিয়েছে মাঠ ফাঁকা ছিল। একটি ম্যাচেও কোনও স্টেডিয়ামে গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়নি। এমনকী ভারতের ম্যাচের টিকিট অনলাইনে একাধিকবার ছাড়া হলেও গ্যালারি পুরো ভরেনি।

কত সংখ্যক টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে সেই সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আইসিসি বা বিসিসিআই কেউই জানাচ্ছে না। সিএবি বাংলাদেশ-নেদারল্যান্ডস ও পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের টিকিট কাউন্টার থেকে বিক্রি করেছিল। কিন্তু তাতেও এই দুটি ম্যাচে দর্শকদের উপস্থিতি মাথা হেঁট করে দিয়েছে ইডেন গার্ডেন্সের। এত কম সংখ্যক মাঠে, এমনটা ইডেনে প্রত্যাশিত ছিল না!

এরই মধ্যে সকলেরই ফোকাসে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। টিকিটের জন্য হাহাকার। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ কভার করতে যাওয়া কয়েকজন সাংবাদিক সিএবি কর্তাদের ঘরে টিকিটের আশায় দরবারে গিয়েছিলেন। একজন তো আবার আইপিএল দলের সাংবাদিক সম্মেলনে উপহার পাওয়া টুপি পরেই ঘুরঘুর করেছেন। তবে তাঁদের সামনে কোনও দরজা এদিন অন্তত খোলেনি বলেই খবর।

একদিকে সিএবির সদস্যরা প্রাপ্য টিকিট পাচ্ছেন না। অন্যদিকে, কয়েকজন কর্তা নিজেদের অপকীর্তি সংবাদমাধ্যমে প্রকাশ আটকাতে সাংবাদিকদের টিকিট দিয়ে মুখ বন্ধ রাখছেন বলে অভিযোগ। সম্পূর্ণ ভিন্ন দুই পরিস্থিতি ঘিরে ক্ষোভের সঞ্চার হচ্ছে ক্রিকেটের অন্দরমহলেও।

ICC CWC 2023: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ২০ টিকিট বাজেয়াপ্ত

আইপিএলে প্রেস বক্সের টিকিট ব্ল্যাক কাণ্ডে অভিযুক্ত সংবাদমাধ্যমের প্রতিনিধির হাতে একগোছা টিকিট দেখে সেই অসন্তোষ বেড়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট করায়ত্ত করতে কিছু সাংবাদিক একে অপরকে ডজ দিতেও পিছপা হচ্ছেন না। টিকিটের চাহিদা এড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন সিএবি কর্তারা। এরই মধ্যে সামনে এলো টিকিটের কালোবাজারির ঘটনা।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্র মারফত খবর পেয়ে আজ অভিযান চালানো হয়েছিল ৮, নেতাজি সুভাষ রোডের গিলেন্ডার হাউসে। সেখানকার একটি অফিস থেকে গ্রেফতার করা হয়েছে আলিপুরের ৫০, টি. সি. রোডের বাসিন্দা অঙ্কিত আগরওয়ালকে। ধৃতের পিতার নাম সজন আগরওয়াল।

পুলিশ ওই অফিস থেকে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ২০টি টিকিট বাজেয়াপ্ত করেছে। টিকিটের একেকটির দাম আড়াই হাজার টাকা হলেও তা বিক্রি করা হচ্ছিল ১১ হাজার টাকায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কালোবাজারি চক্রে যুক্ত থাকা বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ। যেখানে অনলাইনে নিমেষে টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে, সেখানে কীভাবে এত টিকিট একজনের কাছে গেল তা ভেবে অবাক ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+