ICC World Cup 2023: বিশ্বকাপে প্রোটিয়ারা শক্ত গাঁট টিম ইন্ডিয়ার, মেগা ম্যাচের আগে জেনে নিন দুই দলের পরিসংখ্যান

রবিবার ইডেন গার্ডেন্সে‌ মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের শুরুতে প্রোটিয়াদের অনেকেই ফেভারিটের তালিকায় রাখেননি, কিন্তু ডি কক-রা এবার তাঁদের পারফরম্যান্সে চমক দিচ্ছেন। ক্রিকেটের বিশ্ব মঞ্চে বরাবরাই শক্তিশালী দল নিয়ে খেলতে আসে দক্ষিণ আফ্রিকা, কিন্তু চোকার্স তকমা নিয়েই ফিরে যেতে হয় তাঁদের। সেমিফাইনালেই শেষ হয় তাঁদের দৌঁড়।

রবিবার ইডেনে ভারতের সামনে সেই দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে এই দুই দেশ? পরিসংখ্যানে এগিয়ে কারা? জয়ের নিরিখে কোন দল কাকে টেক্কা দিয়েছে? বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের মুখোমুখি সাক্ষাতের সব তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ICC World Cup 2023

প্রথমেই উল্লেখ করতে হবে, এখনও পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে পাঁচবার মুখোমুখি হয়েছে এই দেশ। পরিসংখ্যান কিন্তু প্রোটিয়াদের পক্ষেই। তিনবার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, দুইবার জিতেছে ভারত। অর্থ্যাত চলতি বিশ্বকাপের পারফরম্যান্সের নিরিখে ভারত এগিয়ে থেকে মাঠে নাভমলেও দক্ষিণ আফ্রিকা কিন্তু মানসিকভাবে এগিয়ে থাকবে।

ক্রিকেট বিশ্বকাপে এই দুই দেশ প্রথমবার মুখোমুখি হয় ১৯৯২ সালে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে সেই ম্যাচে ৬ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ভারতের করা ১৩০ রানের লক্ষ্যমাত্রা ৪ উইকেট হারিয়েই তুলে ফেলে প্রোটিয়ারা।

১৯৯৯ সালে ভারতের বিরুদ্ধে ম্যাচে ৪ উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। সৌরভের ৯৭ রানের সৌজন্যে ৫০ ওভারে ২৫৩ রান তোলে ভারত।দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ছিলেন জ্যাক ক্যালিস। তিনি ৯৬ রান করে দলকে জিতিয়ে দেন। দক্ষিণ আফ্রিকার কাছে হারের ধারা অব্যাহত থাকে ২০১১ সালেও, সেই বছর ভারত চ্যাম্পিয়ন হলেও প্রোটিয়াদের কাছে হারতে হয়।

সচিনের শতরানে ভর করে ভারত প্রোটিয়াদের ২৯৭ রানের টার্গেট দেয়।ক্যালিস-ডিভিলিয়ার্সদের ব্যাটে ভর করে সাত উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। অবশেষে চাকা ঘুরল ২০১৫ সালে।বিশ্বকাপে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত। ধাওয়ানের ১৩৭ রানের সৌজন্যে ভারত তোলে ৩০৭ রান।জবাবে ১৭৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

২০১৯ সালেও প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে জয় পায় ভারত।চাহালের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা ২২৭ রানের বেশি তুলতে পারেনি।রোহিত শর্মার শতরানে ভর করে ভারত ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। চলতি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই নক আউট নিশ্চিত ভারতের।৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে প্রোটিয়ারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+