ICC World Cup 2023: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কাটার সুবর্ণ সুযোগ! পাকিস্তানও পৌঁছে গেল কলকাতায়

ICC World Cup 2023: ইডেনে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচটি হচ্ছে আজ। বাংলাদেশ খেলছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ দ্বৈরথ। আজই কলকাতায় পৌঁছে গেল পাকিস্তান দল।

তবে সকলেরই নজর ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বৈরথের দিকে। ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচ খেলে শহরে পা রাখবেন এখনও অবধি অপরাজেয় রোহিত শর্মার দল। ৫ নভেম্বরের ম্যাচের টিকিট কাটার সুবর্ণ সুযোগ এবার ক্রিকেটপ্রেমীদের জন্য।

ICC World Cup 2023: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কাটার সুবর্ণ সুযোগ!

বিশ্বকাপের টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। ভারতের ম্যাচগুলির টিকিট প্রথম যখন বিক্রি শুরু হয়, তখন কয়েক মিনিটের মধ্যেই ঘোষণা করা হয়েছিল সোল্ড আউট, অর্থাৎ কোনও টিকিট আর পড়ে নেই! দীর্ঘক্ষণ ধরে অনলাইনে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে হতাশ হয়েছিলেন সমর্থকরা। কিন্তু দেখা যায় একটি ম্যাচেও মাঠ পুরো ভরছে না।

ভারত যতগুলি ম্যাচ খেলেছে কখনও দুইবার, কখনও তিনবার ফের অনলাইনে টিকিট বিক্রি শুরুর ঘোষণা করতে হয়েছে। কিন্তু কতগুলি টিকিট অনলাইনে ছাড়া হচ্ছে সেই তথ্য একবারের জন্যও দেওয়া হচ্ছে না। আজ রাত ৮টা থেকে ইডেনে অনুষ্ঠেয় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে বিসিসিআই। দেওয়া হয়েছে টিকিট কাটার লিঙ্কও।

বিসিসিআই বা আইসিসি টিকিটের কৃত্রিম হাহাকার দেখানোর চেষ্টা করলেও মাঠ না ভরায় মুখ পুড়ছে প্রতিদিনই। সিএবি তাদের সব সদস্যকেই টিকিট দিতে না পারায় বিতর্ক তুঙ্গে উঠেছে। আজকের ম্যাচেও মাঠ ফাঁকা। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিট কাউন্টার থেকে বিক্রি করেও লাভ হয়নি।

আজ অনলাইনে ছাড়ার পর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট আদৌ কাউন্টার থেকে বিক্রি করা হবে কিনা তা স্পষ্ট নয়। আজও যে কয়েক মিনিটের মধ্যে সোল্ড আউট বোর্ড ঝুলে যাবে তা নিয়েও সংশয় নেই ক্রিকেটপ্রেমীদের। তবুও কয়েকজন ভাগ্যবান লটারি জেতার পর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কাটতে পারছেন, এটাই যা!

ICC World Cup 2023: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কাটার সুবর্ণ সুযোগ

এদিকে, ৩১ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছে গেল পাকিস্তান। বাবর আজমের দল কার্যত বিদায় নিয়েছে। বিমানবন্দরে ছিল কড়া নিরাপত্তা। তবে সাধারণ মানুষের মধ্য়ে কোনও আগ্রহ নেই। ইডেনে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ জমজমাট হবে বলে আশা করেছিল সিএবি। কিন্তু সেই ম্যাচের আগেই দুই দলেরই বিসর্জন হয়ে যাবে। ফলে আগ্রহ যে থাকবে না তা বোঝাই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+