ICC World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে কি থাবা বসাবে বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

ICC World Cup 2023: আমেদাবাদে ভারত-পাকিস্তান মহারণ। আজ দুই দলই সেরে নিল শেষ মহড়া। ভারত নামছে বিশ্বকাপে পাক-বধের ধারা অব্যাহত রাখতে। রোহিতরা যাতে আটে আট না করতে পারেন, সেটা নিশ্চিত করার চ্যালেঞ্জ বাবর আজমদের।

২০১৯ সালের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে থাবা বসিয়েছিল বৃষ্টি। কালকের ম্যাচেও কি তেমন কিছুর আশঙ্কা আছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ICC World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে কি থাবা বসাবে বৃষ্টি?

বৃহস্পতিবার জানা গিয়েছিল, গুজরাতের বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমেদাবাদের দক্ষিণ অংশে। আবহাওয়ার এই পূর্বাভাস ক্রিকেটপ্রেমীদের মনে দুশ্চিন্তার মেঘ বয়ে নিয়ে আসে। অনেক কষ্টে যাঁরা টিকিট জোগাড় করতে পেরেছেন, অনেকে টিকিট কেটেছেন কয়েকগুণ বেশি দাম দিয়েও, চিন্তা বাড়ে তাঁদের।

যদিও ম্যাচের আগে সেই চিন্তার মেঘ সরে গিয়েছে। আমেদাবাদ-সহ গুজরাত প্রস্তুত নবরাত্রি উদযাপনে। তারই মধ্যে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের পর এ দেশে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ক্রিকেটীয় মহারণ। তাতে বৃষ্টি জল ঢালার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আর নেই।

ICC World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে কি থাবা বসাবে বৃষ্টি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় আমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত আকাশ থাকবে বলেই জানানো হয়েছে। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা।

রোদের তেজ থাকবে। ফলে খেলা যখন শুরু হবে তখন ভালোই গরম থাকবে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪৬ থেকে ৫৭ শতাংশের মধ্যে। উল্লেখ্য, আকাশে মেঘ থাকলে শিশির পড়ার সম্ভাবনা কমে। কিন্তু আকাশ যেহেতু মেঘমুক্ত থাকবে সে কারণে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে ডিউ ফ্যাক্টরের কথাও মাথায় রাখতে দুই দলের অধিনায়ককে।

ক্রিকেটপ্রেমী ও সাংবাদিকদের জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গেট খুলে যাবে সকাল ১০টা নাগাদ। দেড়টায় হবে টস। বেলা ১২টা ৩৫ মিনিট থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিংয়ের মতো শিল্পীরা পারফর্ম করবেন।

ভিভিআইপি বক্সে থাকতে পারেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত থেকে শুরু করে বলিউডের একঝাঁক সেলিব্রিটি। ভারতের প্রাক্তন অধিনায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই ম্যাচটি দেখার জন্য। আজ রাতেই আমেদাবাদ পৌঁছে যাচ্ছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+